সারা দিন বইয়ের দুনিয়াতেই সময় কাটত। আর তাতেই বাজিমাত। উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান দখল করে নিল বর্ধমান সিএমএস হাই স্কুলের রূপায়ণ পাল। পরীক্ষায় মোট ৫০০ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। শতাংশের নিরিখে ৯৯.৪।
পূর্ব বর্ধমান জেলার এই কৃতী বরাবরই মেধাবী। স্কুলেও ভাল রেজাল্ট করত। তাই এই ফল অপ্রত্যাশিত ছিল না। তবে রাজ্য থেকে উচ্চ মাধ্যমিকে একেবারে শীর্ষস্থান দখল করে নেবেন তা একেবারেই ভাবনাতীত ছিল রূপায়ণের। স্বাভাবিক ভাবে খুশিতে উদ্বেল তাঁর পরিবারও।
বাবা-মা, দু’জনেই ইংরেজি বিষয়ের শিক্ষক। সাহায্য করেছেন ছেলের পড়াশোনাতেও। পাশাপাশি ছিল গৃহশিক্ষকও। মায়ের কথায়, “উচ্চ মাধ্যমিকের জন্য আলাদা করে প্রস্তুতি নিয়েছে এমনটা নয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও নিত।”
রূপায়ণের অধিকাংশ সময় বইয়ে মুখ গুঁজে কাটত ঠিকই, কিন্তু সুযোগ বুঝেই ঢুঁ মারতেন গোয়েন্দা গল্পের দুনিয়ায়। অবসরে চোখ রাখতেন খেলার চ্যানেলেও। ভিন্ন ভিন্ন জগতের দুনিয়ায় মগ্ন থেকেও এই কৃতীর স্বপ্ন চিকিৎসক হওয়ার। তাই নিট ইউজি-ই এখন পাখির চোখ। ছেলের স্বপ্ন সত্যি হোক, চান মা-ও।
এ বছর পরীক্ষা শুরু হয়েছিল ৩ মার্চ, শেষ হয় ১৮ মার্চ। অর্থাৎ পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় ঘোষণা করা হল ফলাফল। এ বছরই বার্ষিক ব্যবস্থায় শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল। এর পর চালু সেমেস্টার ব্যবস্থা। চলতি বছর ৬২টি বিষয়ে উচ্চ মাধ্যমিকে দিতে পেরেছেন পরীক্ষার্থীরা। গত বছর সংখ্যাটি ছিল ৬০। এ বছর যে নতুন দুটি বিষয়ে পরীক্ষাগ্রহণ করা হয়েছে, সেগুলি হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স। চলতি বছরে 'রেগুলার ভিত্তিতে' নাম নথিভুক্ত করেছিলেন ৪,৮২,৯৪৮ জন। পরীক্ষা দিয়েছেন ৪,৭৩,৯১৯ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ৭ মে দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
- চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল গত ১৮ মার্চ। পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় ফলপ্রকাশ করা হচ্ছে।
- ৮ মে সকাল ১০টা থেকে রাজ্যের ৫৫টি বিতরণকেন্দ্র থেকে স্কুলের প্রতিনিধিদের কাছে মার্কশিট এবং শংসাপত্র বিলি শুরু হবে।
-
সিনেমার ‘ঘোঁতন’ জয়ী উচ্চমাধ্যমিকেও, আর্টসে ৯২ শতাংশ নিয়ে উত্তীর্ণ মহাব্রত
-
হুইলচেয়ারেই স্বপ্ন দেখা শ্রেয়া উচ্চ মাধ্যমিকে জয়ী মেধার লড়াইয়ে, জানালেন, ফেলুদা তাঁর প্রিয় চরিত্র
-
ধর্ম ধর্মের জায়গায়, সংবিধানই শ্রেষ্ঠ! মনে করেন উচ্চ মাধ্যমিকের উর্দু বিভাগে প্রথম হওয়া সাজিদ
-
গতানুগতিক ধারার বাইরে ভাবছে তনয়-অনুস্কা, উচ্চ মাধ্যমিকে কৃতীদের লক্ষ্য সিভিল সার্ভিস
-
উচ্চ মাধ্যমিকে পাশ করেও ফের সেমেস্টারে বসার সুযোগ পড়ুয়াদের