Advertisement
E-Paper

সিএসআইআর অধীনস্থ প্রতিষ্ঠানে কর্মখালি, কোন পদে কর্মী প্রয়োজন?

ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের গবেষণা প্রকল্পে কাজের জন্য পারিশ্রমিক হিসাবে ৩৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১০
National Environmental Engineering Research Institute.

ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় কর্মখালি। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে কর্মী প্রয়োজন। সংস্থার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই কাজে এক বা একাধিক কর্মীকে বেছে নেওয়া হতে পারে।

প্রার্থীদের রসায়ন, এনভায়রনমেন্টাল সায়েন্স, মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হওয়া প্রয়োজন। একই সঙ্গে ন্যূনতম দু’বছর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে গবেষণার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদপ্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিযুক্ত ব্যক্তির এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স নিয়ে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। নিযুক্তের কর্মস্থল হবে প্রতিষ্ঠানের নয়া দিল্লির জ়োনাল সেন্টার।

আবেদনকারীদের অনলাইনে একটি ফর্ম পূরণ করে তা ইন্টারভিউয়ের দিন সঙ্গে নিয়ে আসতে হবে। ইন্টারভিউ হবে ২৪ মার্চ। নিযুক্তকে প্রতি মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

CSIR NEERI Govt Jobs 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy