Advertisement
E-Paper

অতিথি শিক্ষক নেবে জলপাইগুড়ির সরকারি স্কুল, পড়াতে হবে ইতিহাস, গণিত এবং অর্থনীতি

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। এক বছর থাকবে কাজের মেয়াদ। মোট শূন্যপদ রয়েছে তিনটি। পড়াতে হবে ইতিহাস, গণিত এবং অর্থনীতি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৯:১৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

জলপাইগুড়ি জেলার সরকারি স্কুলে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জলপাইগুড়ি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে।

জলপাইগুড়ির একলব্য মডেল আবাসিক স্কুলের জন্য অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। এক বছর থাকবে কাজের মেয়াদ। মোট শূন্যপদ রয়েছে তিনটি। পড়াতে হবে ইতিহাস, গণিত এবং অর্থনীতি। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি বিএড উত্তীর্ণ হতে হবে। যদি আগে শিক্ষকতার অভিজ্ঞতা থাকে তা হলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানাতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে জলপাইগুড়ি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্টে’ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৬ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে জলপাইগুড়ি জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Job Vacancy Job Recruitment Govt Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy