Advertisement
E-Paper

বলাগড় বন্দরে প্রয়োজন কোম্পানি সেক্রেটারি, কোন যোগ্যতা থাকলে মিলতে পারে কাজ?

সংশ্লিষ্ট পদে ন্যূনতম তিন বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এর পর শর্তসাপেক্ষে বাড়ানো হতে পারে মেয়াদ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

বলাগড় পোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড-এ চুক্তিভিত্তিক কর্মী প্রয়োজন। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। জানানো হয়েছে, সংস্থায় পূর্ণ সময়ের জন্য কাজের দায়িত্ব পালন করতে হবে নিযুক্তকে। প্রার্থীদের থেকে আবেদন গ্রহণ করা হবে অফলাইন মাধ্যমে।

পোর্টে কোম্পানি সেক্রেটারি পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। তাঁকে ন্যূনতম তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। এর পর শর্তসাপেক্ষে মেয়াদ বাড়ানো হতে পারে মেয়াদ। তাঁর পারিশ্রমিক হবে মাসে ৭৫,০০০ টাকা।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, তাঁদের ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ় অফ ইন্ডিয়া (আইসিএসআই)-এর সদস্য হতে হবে। তার পর তিন বছর কোম্পানি সেক্রেটারি হিসাবে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চাকরিপ্রার্থীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১০ মার্চ। নিয়োগের বাকি শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের পোর্টের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Shyama Prasad Mukherjee Port Trust WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy