Advertisement
E-Paper

স্নাতকোত্তরদের জন্য গবেষণার সুযোগ আইআইটি খড়্গপুরে, কোন বিভাগে খোঁজ গবেষকের?

শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে তাঁর সাম্মানিক হবে মাসে সর্বাধিক ৪২,০০০ টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৮:০৪
IIT Kharagpur

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর-এ গবেষণাধর্মী কাজের জন্য প্রয়োজন কর্মীর। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রকের অর্থানুকূল্যে প্রকল্পের কাজ হবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘অটোমেশন অ্যান্ড সেটিং আপ অফ আ রেফারেন্স ল্যাব ফর ভ্যালিডেটিং ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদমস অর মডিউলস অ্যাস পার আইএসও অর আইইসি স্ট্যান্ডার্ডস’। এ জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

প্রকল্পের জন্য সিনিয়র রিসার্চ ফেলো (এসআরএফ) নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। তাঁদের কাজের মেয়াদ থাকবে প্রায় দু’বছর। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে তাঁর সাম্মানিক হবে মাসে সর্বাধিক ৪২,০০০ টাকা।

সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা বা গণিতের মতো বেসিক সায়েন্স-এর বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। কোনও পেশাদারি কোর্সে স্নাতকোত্তর থাকলেও আবেদন করা যাবে। এ ছাড়াও অন্য যোগ্যতার কথা বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আগামী ২১ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের ভিত্তিতে যোগ্যতা যাচাই করে গবেষক নিয়োগ করা হবে।

Indian Institute of Technology Kharagpur WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy