শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মখালি। সম্প্রতি পোর্টের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। জানানো হয়েছে, পোর্টের হলদিয়া ডক কমপ্লেক্সে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ রয়েছে। আগ্রহীরা এ জন্য অফলাইনে আবেদন জানাতে পারবেন।
হলদিয়া ডক কমপ্লেক্সে ট্রান্সপোর্টেশন অপারেটিং রেলওয়েজ় বিভাগের জন্য ছ’জন রেলওয়ে স্টেশন মাস্টার নিয়োগ করা হবে। নিযুক্তদের ওই পদে তিন বছরের চুক্তিতে কাজ করতে হবে। এর পর শর্তসাপেক্ষে বাড়ানো হতে পারে মেয়াদ। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৪৬,৫০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, তাঁদের দ্বাদশোত্তীর্ণ হতে হবে। একইসঙ্গে আইটিআই উত্তীর্ণ হয়ে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের শংসাপত্রও থাকতে হবে। এ ছাড়া, রেলওয়ে কেবিন অপারেশন সংক্রান্ত কাজের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকাও জরুরি।
এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১০ মার্চ। এর পর লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের পোর্টের ওয়েবসাইট দেখে নিতে হবে।