Advertisement
E-Paper

রেল ও বিভিন্ন সরকারি বিভাগে মেডিক্যাল অফিসার প্রয়োজন, যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা নেবে ইউপিএসসি

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিস এগ্জ়ামিনেশনের মাধ্যমে মেডিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৪:৩৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

এমবিবিএস ডিগ্রি অর্জনের পর রেল ও বিভিন্ন সরকারি বিভাগে চাকরির সুযোগ। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিস এগ্জ়ামিনেশনের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। ২০২৬-এর পরীক্ষায় নাম নথিভুক্তিকরণের জন্য আবেদনের পোর্টালও চালু করেছে কমিশন।

কমিশনের তরফে জানানো হয়েছে, সর্বোচ্চ ৩২ বছর বয়সি ব্যক্তিরা সংশ্লিষ্ট পরীক্ষাটি দেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়াও এমবিবিএস ডিগ্রিপ্রাপ্তদের এক বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকতেই হবে। ওই শর্ত পূরণ না হলে প্রার্থীদের আবেদন উল্লিখিত পরীক্ষার জন্য গ্রহণ করা হবে না।

প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইন্টারভিউ দিতে হবে। এর পরই বাছাই করা প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল মেডিক্যাল অফিসার (রেল), মেডিক্যাল অফিসার (সেন্ট্রাল হেল্‌থ সার্ভিস), জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (নয়া দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল এবং দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন) পদে নিযুক্ত হবেন। উল্লিখিত ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা ১,৩৫৮।

আগ্রহীরা ইউপিএসসির ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। তাঁদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্র-সহ আনুষঙ্গিক নথি ৩১ মার্চের মধ্যে পাঠাতে হবে। ২ অগস্ট কলকাতা, দিল্লি, চেন্নাই-সহ মোট ৪৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

Combined Medical Service (CMS) Exam UPSC Exams Medical Jobs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy