দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির সঙ্গে বেশ কিছু ছবি সমাজমাধ্যমে দেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তার পর থেকেই যত বিতর্কের সূত্রপাত। বারাণসীর ঘাটে ঋতিকাকে বিয়ে করার ছবি প্রকাশ্যে আনার পরেই হিরণের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উগরে দেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তার পর থেকেই মুখে মুখে প্রশ্ন ঘুরছে, কে এই ঋতিকা।
বিভিন্ন মহলে আলোচনা চলছে, হিরণের আপ্তসহকারী হিসাবে কাজ করতেন ঋতিকা। তবে পাল্টা কথাও আলোচিত হচ্ছে। কেউ কেউ বলছেন, তেমনটা একেবারেই নয়। ঋতিকা নাকি কোনও দিনই হিরণের আপ্তসহকারী হিসাবে কাজ করেননি। হিরণের প্রথম স্ত্রীরও দাবি, ঋতিকা যে হিরণের আপ্তসহায়ক, এমন কোনও তথ্য তাঁর কাছে নেই। তিনি জানতেন, রাজনীতির কাজে খড়্গপুরে গিয়ে ঋতিকার সঙ্গে আলাপ হয় তাঁর স্বামীর।
কারও কারও দাবি, খড়্গপুরে বিজেপি-র মহিলা মোর্চার হয়ে কাজ করতেন ঋতিকা। যদিও বিজেপি নেতৃত্ব এ কথার সত্যতা স্বীকার করেনি।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, মেদিনীপুরের সাধারণ পরিবারের মেয়ে ঋতিকা। তাঁর মা-বাবা চেয়েছিলেন মেয়ে আইনজীবী হোন। সেই অনুযায়ী ওড়িশার একটি কলেজে আইন নিয়ে পড়াশোনা করতে ভর্তি করা হয় ঋতিকাকে। তার পরেই নাকি হিরণের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় তাঁর। আইনজীবী হিসাবে কখনও কাজ করতে শোনা যায়নি। বরং কিছু দিনের মধ্যেই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন তিনি। তার পর থেকে মডেলিংয়ে মন দেন বলে সূত্রের খবর।
আরও পড়ুন:
এখন রাজনীতি এবং অভিনয় জগতের অনেকেই নানা কথা বলছেন ঋতিকার সম্পর্কে। নিন্দকেদের দাবি, আইনজীবী হওয়ার ইচ্ছাই ছিল না ঋতিকার। লেখাপড়াতেও তেমন মন ছিল না তাঁর। দশম শ্রেণিতে নাকি তিন বার অনুত্তীর্ণ হয়েছিলেন। কোনও রকমে নাকি দ্বাদশ শ্রেণি পর্যন্ত এগিয়েছিলেন বলেও সমালোচনা চলছে। তবে হিরণের পক্ষেও আছেন কেউ কেউ, যাঁদের প্রশ্ন, কনের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বিবাহের সম্পর্কই বা কী?
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বিতর্কে হিরণ। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি। মুখ খুলেছেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। তাতে বিতর্ক আরও বেড়েছে।
- অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরেই তরজা তুঙ্গে। মুখ খুলেছেন ঋতিকা গিরি। বিয়ের শংসাপত্র নিয়ে থানায় গেলেন প্রথম স্ত্রী।
- থানায় অভিযোগ জানিয়ে বেরিয়ে অনিন্দিতা বলেন, “আমাদের ডিভোর্স হয়ে যাক, তার পর নাচতে নাচতে বিয়ে করুক। সে হিরণ চ্যাটার্জি ওকে বিয়ে করে কি না আমরা দেখব।”
-
‘হিরণ আমাকে অনুপ্রাণিত করেছিল’! হঠাৎ কেন এ কথা বললেন বিজেপি বিধায়কের প্রথম স্ত্রী ?
-
অভিনেতা-বিধায়ক হিরণের আগাম জামিনের আবেদন মঞ্জুর, কী নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট?
-
হিরণের বিয়ে-বিতর্কে নতুন মোড়, ফেব্রুয়ারির কত তারিখে হবে তাঁর আগাম জামিনের শুনানি?
-
চেন্নাই থেকে শহরে ফিরেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হিরণ! আগাম জামিনের আবেদন বিজেপি বিধায়কের
-
বিয়ে-বিতর্কের দু’সপ্তাহের মাথায় নীরবতা ভাঙলেন হিরণ, এত দিন কোথায় ছিলেন বিধায়ক-অভিনেতা?