Advertisement
E-Paper

আমরা বিবাহবিচ্ছেদের আবেদন করেছি, তবে মা-বাবা হিসাবে সব দায়িত্ব পালন করব: মানসী

সকাল থেকে বাড়িতে আয়োজন। বোনপোর জন্য পায়েস রান্না করেছে তার মাসি। পঞ্চব্যঞ্জন সাজিয়ে ছেলের জন্মদিন পালনের পরিকল্পনা করেছিলেন মানসী। এর মধ্যেই অভিনেত্রীর বিবাহবিচ্ছেদের জল্পনা তুঙ্গে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৯:১০
বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত।

বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। ছবি: সংগৃহীত।

দেখতে দেখতে এক বছর পার। বাড়িতে ঘরোয়া ভাবে ছেলের এক বছরের জন্মদিন পালন করলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। ছেলে-মেয়ে আর শুটিং— সব মিলিয়ে এমনিই ব্যস্ততায় কাটে তাঁর। সদ্য নতুন ধারাবাহিকের কাজও শুরু করেছেন। কোনও রকমে ছেলের জন্মদিনে ছুটি পেয়েছেন মানসী। এর মধ্যেও অভিনেত্রীর স্বামীর সঙ্গে সম্পর্ক টেনে চলছে আলোচনা। কী উত্তর দিলেন মানসী?

সকাল থেকে বাড়িতে আয়োজন। বোনপোর জন্য পায়েস রান্না করেছে তার মাসি। পঞ্চব্যঞ্জন সাজিয়ে ছেলের জন্মদিন পালনের পরিকল্পনা করেছিলেন মানসী। তিনি বললেন, “ঘরোয়া আয়োজনই করেছিলাম। ওর তো এখনও সে ভাবে বোঝার বয়স হয়নি। তাই বাড়িতে নিজেদের মধ্যেই মামা-মাসিদের নিয়ে আজ হুল্লোড় হয়েছে।” এরই মাঝে প্রশ্ন উঠছে মানসীর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক নিয়ে। তাঁকে কোথাও দেখা যায় না বলে এমনিতেই সবার মনে প্রশ্ন ছিল। তার পরে ছেলের জন্মদিনে অভিনেত্রীর লেখা আরও উস্কে দিল সেই প্রশ্ন।

মানসী ছেলের জন্য লেখেন, “তোমার মাও আমি, বাবাও আমি।” তার পরে দর্শকের আগ্রহ আরও বেড়েছে। এ প্রসঙ্গে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “আমার স্বামীর সঙ্গে তো অনেক দিন ধরেই সমস্যা রয়েছে। ছেলেমেয়ের স্বার্থে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু আর হচ্ছে না। তাই আমরা ডিভোর্সের ফাইল করেছি। তবে মা-বাবা হিসাবে দু’জনেই নিজেদের দায়িত্ব পালন করব। ছেলের জন্মদিনে ও এসেওছে। কিন্তু স্বামী-স্ত্রী হিসাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছে না।” উল্লেখ্য, মানসীকে এই মুহূর্তে দর্শক দেখছে ‘গঙ্গা’ ধারাবাহিকে।

Tollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy