Advertisement
E-Paper

টিআরপি তালিকায় এক নম্বরে, কিন্তু এর কৃতিত্ব অন্য কারও, জানালেন ‘অনুরাগের ছোঁয়া’-র সূর্য

প্রতি সপ্তাহে এক নম্বরে তারাই। যদিও তা নিয়ে মোটেই মাতামাতি করতে রাজি নন দিব্যজ্যোতি। টিআরপি তালিকায় প্রথম হওয়ার পর কী বললেন ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের সূর্য।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ১৭:৩৩
৯.২ নম্বর পেয়ে কী বললেন টিআরপি চার্টের এক নম্বরে থাকা ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের নায়ক  দিব্যজ্যোতি?

৯.২ নম্বর পেয়ে কী বললেন টিআরপি চার্টের এক নম্বরে থাকা ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের নায়ক দিব্যজ্যোতি? ছবি: সংগৃহীত।

এক বছর হল শুরু হয়েছে সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। কখনও টিআরপি চার্টে প্রথম পাঁচে থেকেছে, কখনও আবার ছিটকে গিয়েছে৷ মাঝে আবার সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার কথাও শোনা গিয়েছিল। কিন্তু গল্পের গতি থামেনি৷ তাই তো একটানা এক নম্বরে ‘অনুরাগের ছোঁয়া’।

এই সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৯.২৷ এই নম্বর সচরাচর টিআরপি তালিকায় দেখা যায় না। আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্তের সঙ্গে। গলায় উত্তেজনার লেশমাত্র নেই৷ দিব্যজ্যোতি বলেন, ‘‘হ্যাঁ, দেখলাম। আসলে কোনওটাই আমার কৃতিত্ব নয়। সবটাই আমাদের। আসলে কোনও কিছুতে যদি বেশি সন্তুষ্ট হয়ে যাই তা হলে সমস্যা। ১০-এর বেশি চাই বলব না৷ তবে অত্যধিক উচ্ছ্বসিতও হব না৷ এই নম্বরটা শুধুই দর্শকের। তবে এটাই ভাল কাজ করার অনুপ্রেরণা।’’

‘জয়ী’ সিরিয়ালের মাধ্যমে এই ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি দিব্যজ্যোতির। তার পর একের পর এক সিরিয়াল করেই চলেছেন৷ সবগুলোই হিট। যদিও মাঝে ‘দেশের মাটি’ সিরিয়াল আশানুরূপ ফল করতে পারেনি। কিন্তু সূর্য দর্শকের চোখের মণি হয়ে উঠেছে অচিরেই।

Dibyojyoti Dutta Tollywood Actor TRP Ratings
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy