Advertisement
E-Paper

Bollywood: মিষ্টি আদর! সোহা আলির পোস্টে এই দুই তারকা-সন্তানকে চেনেন?

দিদির আদরে খানিক বিরক্তিও প্রকাশ করল ভাই। কিন্তু সে দিকে পাত্তাই দিল না দিদি। ভাইয়ের ঠোঁটে ঠোঁট রেখে আদর এঁকে দিল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ১৭:২৮
চিনতে পারছেন ভাই-বোনকে?

চিনতে পারছেন ভাই-বোনকে?

ছ’মাস বয়সের ছোট্ট ভাইকে আদরে ভরিয়ে দিল তার ছোট্ট দিদি। তার আদরে খানিক বিরক্তিও প্রকাশ করল ভাই। কিন্তু সে দিকে পাত্তাই দিল না দিদি। ভাইয়ের ঠোঁটে ঠোঁট রেখে আদর এঁকে দিল। তার ভালবাসার চোটে যাতে ছোট্ট ভাই পড়ে না যায়, তার জন্য পিছন থেকে এক জন ধরে রাখলেন খুদেকে। রাখিবন্ধনে এমনই ভালবাসার ছবি পোস্ট করলেন অভিনেত্রী সোহা আলি খান।

ভাই-বোনের ভালবাসার সেই ছবি ছড়িয়ে পড়েছে চারদিকে। এক জন জাহাঙ্গীর আলি খান পটৌডি (‘জে’ বলে ডাকা হয় খুদেকে), অন্য জন ইনায়া নাওমি খেমু। প্রথম জন সইফ আলি খান এবং করিনা কপূর খানের কনিষ্ঠ পুত্র, দ্বিতীয় জন সোহা আলি খান এবং কুনাল খেমুর মেয়ে। জনপ্রিয় তারকা সন্তানের তালিকায় প্রায় শীর্ষে জায়গা করে নিয়েছে এই দুই খুদে। তাদের সঙ্গে যোগ দিয়েছে ‘সইফিনার’ বড় ছেলে, তৈমুর আলি খান পটৌডি।

এর আগেই তৈমুরকে ইনায়ার রাখি পরানোর ছবি দেখেছেন নেটাগরিকরা। রবিবার সেই ছবিটি পোস্ট করেছিলেন সোহা। সেই ছবির নীচের লেখা থেকে বোঝা গিয়েছিল যে রাখিবন্ধন উৎসব পালনের দিন সইফ এবং অমৃতা সিংহের দুই সন্তান সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান উপস্থিত ছিলেন না সেখানে। তাঁদের কথা মনে পড়ছে বলে জানালেন সোহা।

সেই ছবির পরেই এল জে-ইনায়ার এই ছবি। সোহা মঙ্গলবার সেই ছবিটি পোস্ট করেন ইনস্টাগ্রামে। নীচে লেখেন, ‘প্রথম রাখি’। লেখার পাশে করিনাকে ট্যাগ করেছেন শর্মিলা-কন্যা।

Kareena Kapoor Khan Jehangir Ali Khan Inaaya Khemmu Soha Ali Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy