Advertisement
E-Paper

দাম্পত্যে কি অন্তরায় ধর্ম? আদিলের পরিবারের বিরুদ্ধে সরব রাখি

চর্চার কেন্দ্রে তাঁর ও আদিলের দাম্পত্য কলহ। স্বামীর সঙ্গে বিচ্ছেদও ঘোষণা করেছেন ইতিমধ্যে। এ বার আদিলের পরিবারের বিরুদ্ধে মুখ খুললেন রাখি সবন্ত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪১
Rakhi Swant claims Adil Durrani’s family is not accepting her because of her religion

আদিলের পর এ বার তাঁর পরিবারের বিরুদ্ধে সরব রাখি। ছবি: সংগৃহীত।

আবার চর্চায় রাখি সবন্ত-আদিল দুরানির দাম্পত্য জীবন। এত দিন আদিলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন রাখি। প্রতারণা, চুরি থেকে গার্হস্থ্য হিংসা— আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ টেলি তারকার। এমনকি, স্বামীর বিরুদ্ধে জোর করে যৌন সঙ্গমের অভিযোগও এনেছেন ‘বিগ বস’ খ্যাত তারকা। এ বার, আদিলের পরিবারের বিরুদ্ধে মুখ খুললেন রাখি। তিনি হিন্দু বলেই আদিলের পরিবার তাঁকে বাড়ির বৌ হিসাবে স্বীকার করছেন না, বিস্ফোরক অভিযোগ তাঁর।

রাখি ও আদিলের দাম্পত্য কলহের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। আদিলের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করেন রাখি। আপাতত হেফাজতে রয়েছেন আদিল। এ বার রাখির অভিযোগ, ধর্মের কারণে তাঁকে মেনে নিচ্ছে না আদিলের পরিবার। আদালত থেকে বেরিয়ে রাখি দাবি করেন, ‘‘আদিল এখনও আমার স্বামী, আমি ওঁর স্ত্রী। আমি ন্যায়বিচার চাই।’’ রাখি আরও বলেন, ‘‘আমি আদিলের বাবার সঙ্গে কথা বলেছি। আমি হিন্দু বলে ওঁরা আমাকে মেনে নিচ্ছেন না। আমি জানিয়েছি যে, বিয়ের পর আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তার পরেও উনি আমার ফোন তুলছেন না। আদিল আমাকে বার বার ‘তালাক’-এর হুমকি দিচ্ছে।’’

আদিলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে এর আগে জনসমক্ষে তাঁর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন রাখি। যদিও আইনি মতে এখনও তাঁরা বিবাহিত বলেই দাবি টেলি তারকার। ক্যামেরার সামনে রাখির স্বীকারোক্তি, ‘‘আমি ওঁকে ডিভোর্স দিতে চাই না। আমার কাছে বিয়ের সব কাগজপত্র আছে। আমি ন্যায়বিচার চাই।’’ তিনি আরও বলেন, ‘‘মুম্বইয়ে আমাদের বিয়ে হয়েছিল। আইনি মতে বিয়ের পরে আমাদের নিকাহ হয়েছিল। সেই মতো আমি ইসলাম ধর্মও গ্রহণ করি।’’ চলতি বছরের জানুয়ারি মাসে প্রকাশ্যে আসে রাখি ও আদিলের বিয়ের খবর। জানা যায়, গত বছর মে মাসে সই-সাবুদ করে আইনি মতে বিয়ে করেছিলেন রাখি ও আদিল। প্রকাশ্যে আসে তাঁদের বিয়ের ছবিও।

Rakhi Sawant Adil Khan durrani Bollywood Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy