ভিন্ধর্মে বিয়ে করে বেশ সমালোচিত হয়েছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিন্হা। স্বামী জ়াহির ইকবাল মুসলিম। সোনাক্ষীর বিয়েতে তাই অনুপস্থিত ছিলেন তাঁর দুই দাদা। এ বার ধর্মপরিচয় জেনে কাশ্মীরের পহেলগাঁওতে নিরপরাধ মানুষদের উপর জঙ্গি হামলার যেমন তীব্র নিন্দা করেছেন, তেমনই রাজনৈতিক নেতাদেরও ছেড়ে কথা বললেন না শত্রুঘ্ন-কন্যা!
আরও পড়ুন:
ন্যাশনাল কংগ্রেস পার্টির মুখপাত্র অনীশ গাওয়ান্ডে যে পোস্ট করেন সেটি পুনরায় নিজের সমাজমাধ্যমে পোস্ট করে সোনাক্ষী লেখেন, ‘"ইচ্ছাকৃত হিন্দু-মুসলিম বিভাজনের বীজ পুঁতে দেওয়া হচ্ছে ভারতীয়দের মনে।" অনীশের সেই পোস্টে কী ছিল? অনীশের বক্তব্য, "সন্ত্রাসবাদীদের লক্ষ্য শুধু নিরীহ মানুষদের হত্যা করা ছিল না, বরং তাদের আসল উদ্দেশ্য ছিল, দেশবাসীর মনে অবিশ্বাস তৈরি করা। ভারতীয় হিন্দুদের ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঠেলে দেওয়া। দুই সম্প্রদায়ের প্রতিবেশী এবং বন্ধুদের মধ্যে অবিশ্বাসের বিষ ছড়িয়ে দেওয়া। এটা একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত। পহেলগাঁওয়ের ঘটনায় ভারতীয় হিসেবে শোক পালনের পরিবর্তে আমাদের হিন্দু হিসেবে শোকপ্রকাশ করতে বলা হচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে সম্প্রীতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু দেশবাসীর এই মনঃকষ্টকে হাতিয়ার করে এক ভারতীয়কে অন্য ভারতীয়ের বিরুদ্ধে যে ভাবে লড়িয়ে দেওয়া হচ্ছে, তা ক্ষমার অযোগ্য।’’ এমন মর্মে পোস্ট শেয়ার করে দেশবাসীর প্রতি সোনাক্ষীর আর্জি, দয়া করে বিভাজনকে প্রশ্রয় দেবেন না এবং এই মানুষগুলিকে জিততে দেবেন না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা