Advertisement
E-Paper

পর্দায় সৌরভের চরিত্রে রণবীর কপূর চূড়ান্ত? মুখ খুললেন ডোনা

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে জল্পনা তুঙ্গে, শোনা যাচ্ছে রণবীর কপূরই নাকি ‘দাদা’ হতে চলেছেন। এ প্রসঙ্গে কী বললেন সৌরভ ঘরনি?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪০
Photograph of Sourav Ganguly, Ranbir Kapoor and Dona Ganguly

সৌরভ গঙ্গোপাধ্যায়, রণবীর কপূর এবং ডোনা গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

বড় পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে কাকে? সেই নিয়ে জল্পনা তুঙ্গে। বার বার ঘুরে ফিরে এসেছে রণবীর কপূরের নাম। শোনা যাচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি নিজের ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’-র প্রচারের কলকাতায় আসবেন রণবীর। সেই সময় এক ঢিলে দুই পাখি মারবেন অভিনেতা। গুঞ্জন, ছবির প্রচার ছাড়াও সৌরভের সঙ্গে দেখা করবেন রণবীর এ বারের কলকাতা সফরে। দাদার বায়োপিক বড় পর্দায় প্রযোজনার দায়িত্বে লভ ফিল্মস। যার কর্ণধার পরিচালক লভ রঞ্জন। তাঁরই ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’। তবে সত্যি সত্যি কি সৌরভের বায়োপিকে অভিনয় করছেন রণবীর? এ নিয়ে বললেন ডোনা গঙ্গোপাধ্যায়।

তাঁর কথায়, ‘‘আমি এই বিষয়ে এখনও কিছুই জানি না।’’ অন্য দিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাসের কথায়, ‘‘এই ছবি নিয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি। এখন ৮-৯ মাস লাগবে অভিনেতা নির্বাচন করতে। সব কিছু ঠিক ঠাক হলে সৌরভ নিজেই সকলকে জানাবেন।’’

এই ছবির অন্যতম প্রযোজক অঙ্কুর গর্গের কথায়, ‘‘সত্যি বলতে বায়োপিকে কোনও খবর নেই আপাতত। সবটাই ভীষণ প্রাথমিক স্তরে রয়েছে।’’অন্যদিকে রণবীর কপূরও জানান, আপাতত কোনও বায়োপিকে কাজ করবেন না তিনি।

Sourav Ganguly Ranbir Kapoor Dona Ganguly Sourav Ganguly Biopic
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy