Advertisement
E-Paper

শেষ হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’, পরবর্তী পরিকল্পনা সেরে ফেলেছেন রাহুল! নতুন ব্যবসা শুরু করবেন অভিনেতা?

ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ আচমকা বন্ধ। শুটিং করতে এসে জানতে পারেন নায়ক রাহুল মজুমদার। যা শুনে প্রথমে খারাপ লেগেছিল নায়কের। এর পরেই কি নতুন পরিকল্পনা করলেন অভিনেতা?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ২০:২৬
Speculations are actor Rahul Mazumder planning to open new production house

নতুন ব্যবসা শুরু করছেন রাহুল? ছবি: সংগৃহীত।

শুটিং করতে এসে অভিনেতা রাহুল মজুমদার জানতে পারেন, শেষ হতে চলেছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক। তা নিয়ে বিস্তর আলোচনাও হয়েছে। এর মধ্যেই ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, অভিনেতা রাহুল নতুন কিছু পরিকল্পনা করছেন। শোনা যাচ্ছে, প্রযোজনা সংস্থা খোলার ভাবনাচিন্তা করছেন অভিনেতা। সত্যি কি এমন কোনও পরিকল্পনা রয়েছে তাঁর?

যদিও অভিনেতার মতে, কোনও কিছুই সঠিক ভাবে ভাবেননি। রাহুল বলেন, “সবটাই ভাবনাচিন্তার পর্যায়ে। কোনও কিছুই চূড়ান্ত করিনি। এখনই যদি না করি। আগামিদিনে প্রোডাকশনে মন দেওয়ার ইচ্ছা আছে। নিজের প্রযোজনা সংস্থা খুলতে পারলে ভালই হবে। এখনই চূড়ান্ত কিছু জানাতে চাই না।” প্রযোজক নীলাঞ্জনা শর্মা তাঁর খুবই কাছের মানুষ। তাঁর প্রযোজিত ধারাবাহিকে অভিনয়ও করেছেন রাহুল। তা হলে নীলাঞ্জনাই কি তাঁর অনুপ্রেরণা? এ প্রসঙ্গে অভিনেতা যোগ করেন, “হ্যাঁ, নীলাঞ্জনাদি আমার খুবই কাছের। তবে এই বিষয় নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি।” অভিনয় ছাড়াও অন্য ব্যবসা রয়েছে অভিনেতার।

উল্লেখ্য, ‘অনুরাগের ছোঁয়া’ শেষ হওয়ার খবর জানার পরে নিজের খারাপ লাগার কথা জানিয়েছিলেন অভিনেতা। বলেছিলেন, “আমায় বলা হয়েছিল, ধারাবাহিকটি এখনও অনেক দিন চলবে। অনেক ভাল কাজ ছেড়ে দিয়ে তাই রাজি হয়েছিলাম। শুক্রবার শুট করতে এসেছি। সকাল ১০টায় আমাদের জানানো হল, শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক।” নভেম্বরের শেষে ধারাবাহিকের শুটিং শেষ হবে। শেষ সম্প্রচার সম্ভবত ডিসেম্বরের চার তারিখ।

Rahul Mazumdar Bengali Actor Production House
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy