Advertisement
E-Paper

স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে, এর মধ্যে আবার আদালতের চিঠি পেলেন থলপতি বিজয়

সম্প্রতি অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে থলপতির প্রেমের গুঞ্জন জোরদার হয়েছে। স্বামীর বিরুদ্ধে আদালতে গিয়েছেন সঙ্গীতা। এই আবহে আবার আদালতের সমন এল থলপতির কাছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৫:২৮
থলপতি বিজয়।

থলপতি বিজয়। ছবি: সংগৃহীত।

দক্ষিণের ইন্ডাস্ট্রির তারকা নায়ক থলপতি বিজয়। আসন্ন তামিলনাড়ু নির্বাচনে দাঁড়াবেন তিনি। ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ (টিভিকে) পার্টির প্রতিষ্ঠাতা তিনি। তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম। তার পর থেকেই থলপতির সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের প্রেমের গুঞ্জন জোরদার হয়েছে। এই টানাপড়েনের মধ্যেই আবার আদালতের সমন এল থলপতির কাছে।

গত ২৭ সেপ্টেম্বর কারুর এলাকায় থলপতির ডাকা জনসভায় পদপিষ্টের ঘটনা ঘটে। সেখানেই মৃত্যু ৪১ জনের হয়। এই ঘটনার তদন্তের দায়ভার পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর। তাঁরা তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজনে অভিনেতাকে আদালতের চিঠি পাঠিয়েছেন। থলপতিকে জিজ্ঞাসাবাদের আগে ওই দিনের নিরাপত্তার দায়িত্বে থাকা ন’জন কর্মীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এ বার দ্বিতীয় ধাপের তদন্ত শুরু হচ্ছে, তাতেই ডাক পড়েছে থলপতির। যদিও তিনি এর আগে দিল্লিতে সিবিআই-এর সদর দফতরে গিয়ে হাজিরা দিয়ে এসেছেন। তখনই প্রশ্ন ওঠে, ওই জনসভায় কেন ৭ ঘণ্টা দেরিতে আসেন বিজয়? কী ভাবে ১০ হাজারের বদলে ৩০ হাজার দর্শকের আগমন হয়? পার্টির কর্মীদের সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনের সমন্বয় কেমন ছিল? এই সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা।

বিজয়ের জীবনে একের পর এক বিড়ম্বনা। রাজনীতির ময়দানে পা রাখতেই কি পর পর সব ঘটনা ঘটছে থলপতির সঙ্গে?

Thalapathy Vijay CBI South Indian Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy