Advertisement
E-Paper

রাহুলের মৃত্যুর পরে অনিশ্চিত ‘ভোলেবাবা’ ধারাবাহিকের ভবিষ্যৎ! ‘চিরসখা’র শুটিং কি শুরু হল?

কিছু দিন আগেও স্টুডিয়োর পরিবেশ থাকত অন্যরকম। এই ঘটনা প্রত্যেকেরই মনের উপরে প্রভাব ফেলেছে। তবে মঙ্গলবার থেকে আবার শুরু হয়েছে ‘চিরসখা’ ধারাবাহিকের কাজ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৮:২০
‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা? ‘চিরসখা’র শুটিং কি শুরু হল?

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা? ‘চিরসখা’র শুটিং কি শুরু হল? ছবি: সংগৃহীত।

ধু-ধু করছে চারিদিক। সোমবার খোলেনি টালিগঞ্জের মুভিটোন স্টুডিয়োর দরজা। এই স্টুডিয়োয় একটি ফ্লোরে চলে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং। অন্যটিতে হয় ‘চিরসখা’ ধারাবাহিকের শুটিং। রবিবার বিকালে আচমকাই আসে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর। তার পরে সবটাই যেন ওলটপালট হয়ে যায়। সোমবার স্টুডিয়োয় শুটিং বন্ধ ছিল। এখন কি শুরু হল কাজ?

‘চিরসখা’ ধারাবাহিকে শুটিংয়ের দৃশ্য।

‘চিরসখা’ ধারাবাহিকে শুটিংয়ের দৃশ্য। ছবি: সংগৃহীত।

কিছু দিন আগেও স্টুডিয়োর পরিবেশ থাকত অন্যরকম। কিন্তু, এই একটা অঘটন প্রত্যেকেরই মনে প্রভাব ফেলেছে। তবে মঙ্গলবার থেকে আবার শুরু হয়েছে ‘চিরসখা’ ধারাবাহিকের কাজ। জানিয়েছেন, ধারাবাহিকের সেটেরই এক জন। অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী জানিয়েছেন, বুধবার তিনি শুটিংয়ে এসেছেন। এই ধারাবাহিকের শুটিং যেখানে হয়, তারই পাশের ফ্লোরে শুটিং হয় ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের।

শোনা যাচ্ছে, ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের ভবিষ্যৎ অনিশ্চিত। দুই ধারাবাহিকেই অভিনয় করেন অভিনেত্রী রেশমি সেন। ‘ভোলেবাবা পার করেগা’র শুটিংয়ের জন্য তাঁর সঙ্গে এখনও কেউ যোগাযোগ করেননি। নামপ্রকাশে অনিচ্ছুক আর এক অভিনেত্রীও জানিয়েছেন যে, তাঁর সঙ্গেও কেউ যোগাযোগ করেননি। তবে রেশমি গত কয়েক দিনে স্টুডিয়োয় যাননি। কারণ, ‘চিরসখা’ ধারাবাহিকেও তাঁর কোনও দৃশ্য ছিল না। তাই স্টুডিয়োয় যাওয়ার প্রয়োজন হয়নি। তবে, শোনা যাচ্ছে শীঘ্রই শুরু হবে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংও। এমনিই ছোটপর্দায় ‘ব্যাঙ্কিং’ নিয়ে বিস্তর আলোচনা হয়। এ বার এই ধারাবাহিকের ভবিষ্যৎ কোন দিকে যায় সেটাই দেখার।

Bengali Serial Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy