Advertisement
E-Paper

Diabetes Diet: সদ্য ডায়াবিটিস ধরা পড়েছে? রোজের রান্নায় কোন মশলার ব্যবহার বাড়াতে হবে

ডায়াবিটিস থাকলে খাওয়াদাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। রোজের রান্নায় কয়েকটি মশলার ব্যবহার বেশি করলেই এই রোগকে জব্দ করা যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ১০:০৮
মশলার গুণেই জব্দ হবে ডায়াবিটিস!

মশলার গুণেই জব্দ হবে ডায়াবিটিস! ছবি: সংগৃহীত

ডায়াবিটিস মানেই জীবন থেকে অনেক কিছু এক নিমেষে বাদ চলে যায়। বর্তমানে আমরা যে ধরনের জীবনযাপনে অভ্যস্ত তাতে ডায়াবিটিসে আক্রান্ত হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। সবচেয়ে দ্রুত বেড়ে চলা রোগগুলির মধ্যে ডায়াবিটিস অন্যতম। দীর্ঘ দিন ধরে অতিরিক্ত মাত্রায় ক্যালোরি এবং কার্বোহাইড্রেট খাওয়ার ফলে ঘুম কম হওয়া, অবসাদ, উদ্বেগজনিত বিভিন্ন সমস্যা দেখা দিতে থাকে। শরীরের সঙ্গে এই অনিয়মের ফলে রক্তে শর্করার মাত্রা ওঠানামা করতে শুরু করে। শরীরে বাসা বাঁধে ডায়াবিটিস রোগ। পুষ্টিবিদদের মতে, ডায়াবিটিস থাকলে খাওয়াদাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। রোজের রান্নায় কয়েকটি মশলার ব্যবহার বেশি করলেই এই রোগকে জব্দ করা যায়।

১) আদা

এর মতো গুণ খুব কম মশলাতেই রয়েছে। প্রদাহ কমানোর ক্ষমতা থেকে জীবাণু নাশ, সবেতেই বেশ কার্যকর আদা। শরীরে ইনসুলিন তৈরিতে সাহায্য করে আদার রস। আর ইনসুলিনের মাত্রা ঠিক থাকলে নিয়ন্ত্রণে রাখা যায় রক্তের শর্করার মাত্রাও। ফলে রোজের রান্নায় অল্প করে আদা ব্যবহার করলে অনেকটাই যত্ন নেওয়া যায় ডায়াবিটিসের রোগীর। আদা দেওয়া চা খেলেও উপকার মেলে।

২) মেথি

মেথিও বেশ কার্যকর ডায়াবিটিসের চিকিৎসায়। সকালে মেথি ভেজানো জল হোক বা রান্নায় মেথি ফোড়ন, যে ভাবেই মেথি ব্যবহার করবেন, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে তাতেই।

৩) দারচিনি

দারচিনির স্বাস্থ্যগুণ অনেক। অল্প দারচিনির গুঁড়ো যদি রোজ রান্নায় ব্যবহার করা যায়, তবে শরীরে অনেক বেশি সক্রিয় থাকে ইনসুলিন হরমোন। আর তাতেই নিয়ন্ত্রণে থাকে রক্তের শর্করার মাত্রা।

৪) হলুদ

এই মশলা ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে দারুণ উপকারী। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, হলুদে থাকা কারকিউমিন নামক যৌগ রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। এ ক্ষেত্রে দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়।

diabetes Spices Food
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy