Advertisement
E-Paper

Oily Skin Care Tips: ৫ ভুল: তৈলাক্ত ত্বক যত্নে রাখতে এড়িয়ে চলুন

যাঁদের ত্বক খুব তৈলাক্ত, গরমকাল এলেই ময়েশ্চারাইজার লাগানো এড়িয়ে যান। তৈলাক্ত ত্বকের বিশেষ যত্নের প্রথম ভুলটি এখান থেকেই শুরু হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২২ ১৬:৪৫
ময়েশ্চারাইজার শুধু শীতে নয়, গরমেও ব্যবহার করা দরকার।

ময়েশ্চারাইজার শুধু শীতে নয়, গরমেও ব্যবহার করা দরকার। ছবি: সংগৃহীত

গরমকাল এলেই রোদে পুড়ে, ঘামে ভিজে ত্বক চিটচিটে হয়ে থাকে। গরমকালে এমনিতেই রোজের রূপরুটিনের বারোটা বাজে। বিশেষ করে যাঁদের ত্বক খুব তৈলাক্ত, গরমকাল এলেই ত্বকে ময়েশ্চারাইজার লাগানো এড়িয়ে যান। তৈলাক্ত ত্বকের বিশেষ যত্নের প্রথম ভুলটি এখান থেকেই শুরু হয়। ময়েশ্চারাইজার শুধু শীতে নয়, গরমেও ব্যবহার করা দরকার। এমন কিছু কিছু ভুলের কারণে তৈলাক্ত ত্বকের ঠিক পরিচর্যা হয় না।

১) বার বার মুখ ধোয়া: ত্বক তৈলাক্ত হলে বার বার মুখ ধোয়ার প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। এই অভ্যাস ত্বক আরও বেশি তৈলাক্ত করে তোলে। তাই দিনে ২-৩ বারের বেশি মুখ না ধোয়া ভাল। বদলে ব্যবহার করতে পারেন ব্লটিং টিস্যু।


২) ভারী ক্লিনজার ব্যবহার করা: তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে অনেকেই ভারী ক্লিনজার ব্যবহার করে থাকেন। উল্টে এতে ত্বকের ক্ষতি হতে পারে। তৈলাক্ত ত্বকের জন্য সব সময়ে হালকা জেল ক্লিনজার ব্যবহার করা প্রয়োজন। স্যালিসিলিক অ্যাসিড যুক্ত ও সালফেট মুক্ত ক্লিনজার ব্যবহার করুন।

দিনে ২-৩ বারের বেশি মুখ না ধোয়া ভাল।

দিনে ২-৩ বারের বেশি মুখ না ধোয়া ভাল। ছবি: সংগৃহীত

৩) এসেনশিয়াল অয়েল ব্যবহার না করা: তৈলাক্ত ত্বকের পরিচর্যায় এসেনশিয়াল অয়েল ব্যবহার না করার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। তৈলাক্ত ত্বকের পিইচ ভারসাম্য ঠিক রাখতে ল্যাভেন্ডার অয়েল, রোজমেরি অয়েলের মতো জিনিস ব্যবহার করা প্রয়োজন।


৪) টোনার ব্যবহার না করা: তৈলাক্ত ত্বকের জন্য টোনার ব্যবহার করা খুবই জরুরি। ভাল মানের টোনার ত্বকের পিইচ ভারসাম্য বজায় রাখে। তবে অ্যালকোহল মুক্ত টোনার ব্যবহার করা ভাল। না হলে ত্বক বেশি শুষ্ক হয়ে পড়তে পারে।


৫) গরম জল দিয়ে মুখ ধোয়া: তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে গরম জল দিয়ে মুখ ধোয়ার অভ্যাস একেবারেই সঠিক নয়। এতে ত্বক আরও বেশি পরিমাণে তেল উৎপাদন করে। তাই মুখ ধোয়ার হালকা গরম জল ব্যবহার করাই ভাল।

Bone Health Salad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy