Advertisement
E-Paper

অফিসে কাজের চাপে খাওয়ার সময় পান না? কাজে গতি আনতে কোন খাবারগুলি বেশি করে খাবেন?

নিয়মিত শরীরচর্চার সময় না পেলে জোর দিতে হবে খাওয়াদাওয়ায়। কাজের প্রবল চাপের মধ্যেও শরীর যত্নে রাখতে রোজকার তালিকায় কোন খাবারগুলি রাখবেন?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২২ ০৮:৩১
কাজের প্রবল চাপের মধ্যেও শরীর যত্নে রাখতে রোজকার তালিকায় কোন খাবারগুলি রাখবেন?

কাজের প্রবল চাপের মধ্যেও শরীর যত্নে রাখতে রোজকার তালিকায় কোন খাবারগুলি রাখবেন? প্রতীকী ছবি।

অফিসে বিপুল কাজের চাপে মাঝেমাঝে খাওয়ার কথা ভুলে যান অনেকেই। একে কাজের চাপ, তার উপর দীর্ঘ ক্ষণ না খেয়ে থাকা— সব মিলিয়ে শরীরের উপর প্রভাব পড়ে। খাবারের সঙ্গে শুধু শরীরের নয়, যোগাযোগ মনেরও। শরীর এবং মন একসঙ্গে দুর্বল হয়ে পড়লে কাজের গতিও কমে যায়। শরীরের পাশাপাশি কাজের গুণগত মানও কমে যেতে থাকে। কাজের ফাঁকে খিদে পেলেই বাইরে থেকেও খাবার আনিয়ে নেন অনেকে। এতে শরীর বেহাল হতে শুরু করে। নিয়মিত শরীরচর্চার সময় না পেলে জোর দিতে হবে খাওয়াদাওয়ায়। কাজের প্রবল চাপের মধ্যেও শরীর যত্নে রাখতে রোজকার তালিকায় কোন খাবারগুলি রাখবেন?

শাকসব্জি ও ফল

সুস্থ থাকতে সবুজ শাকসব্জি ও ফলের বিকল্প নেই। তাই অফিসের টিফিনে বাইরে থেকে মুখরোচক ভাজাভুজি কিছু না আনিয়ে বরং একটা বা দুটো মরসুমি ফল খান। অল্প সময় বার করে অল্প তেল আর সব্জি দিয়ে বানিয়ে আনতে পারেন কোনও স্বাস্থ্যকর পদ।

নিয়মিত শরীরচর্চার সময় না পেলে জোর দিতে হবে খাওয়াদাওয়ায়।

প্রতীকী ছবি।

বিভিন্ন প্রকার ডাল

ডাল অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার। মুগ, মুসুর, অড়হড়, বিউলির ডাল— অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ বিভিন্ন প্রকার ডাল কিন্তু চটজলদি পুষ্টি গ্রহণের অন্যতম উৎস। ব্যস্ততা থাকলেও তাই রোজের খাবারে রাখুন ডাল।

সাদা ভাত ও রুটি

ওজন নিয়ন্ত্রণে রাখতে সাদা ভাত খান না অনেকেই। কেউ কেউ আবার এড়িয়ে চলেন রুটিও। কিন্তু ভিতর থেকে সুস্থ থাকতে ভাত, রুটির জুড়ি মেলা ভার। পরিমাণে অল্প হোক, কিন্তু রোজের খাবারে ভাত অথবা রুটি যেন অবশ্যই থাকে।

স্বাস্থ্যকর কিছু জলখাবার

মাঝেমাঝে মুখ চালাতে বা একটানা কাজের পর সন্ধের মুখে হঠাৎ পাওয়া খিদে মেটাতে চপ, শিঙাড়া, পিৎজা, বার্গারের বদলে ভরসা রাখতে পারেন বাদাম, স্মুদি, গ্র্যানোলা, ড্রাই ফ্রুটস, প্রোটিন বারের মতো স্বাস্থ্যকর কিছু খাবারের উপর।

Food healthy food
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy