Advertisement
E-Paper

Weight loss: শুধু মানসিক তৃপ্তি নয়, শরীরী মিলনে কমে ওজনও

ওজন নিয়ে চিন্তিত? আপনার অবাঞ্ছিত ওজন কমানোর দ্রুত সমাধান হতে পারে শারীরিক ঘনিষ্ঠতা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ১৬:০৮

ছবি: সংগৃহীত

ওজন কমাতে কত কিছুই করেন অনেকে। জিমে যান, খাওয়া কমান, বাড়িতেই শরীরচর্চা করেন, অথচ তার পরেও কমতে চায় না ওজন। অনেকে তো আবার হতাশ হয়েও পড়েন। কিন্তু এগুলি ছাড়াও ওজন কমানোর একটি সহজ পন্থা রয়েছে। আর তা হল শারীরিক ঘনিষ্ঠতা। আপনি যদি আপনার প্রিয়জনকে একটি দীর্ঘ চুমু খান সেক্ষেত্রেও কমতে পারে আপনার দৈহিক ওজন।

কী ভাবে?

ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের একজন সেক্সোলজিস্টের মতে, চুম্বন যদি খুব বেশি দীর্ঘ হয় এবং তাতে যদি গভীরতা থাকে এবং দ্রুত শ্বাস-প্রশ্বাস চলে সেক্ষেত্রে ৯০ ক্যালোরি ওজন কমতে পারে। শুধু তাই নয়, দু'জন মানুষ যদি পরস্পরকে ৩০ মিনিট ধরে চুমু খান, সেক্ষেত্রেও ঝরতে পারে ৬৮ ক্যালোরি।

এতো গেল প্রিয় মানুষের ঠোঁটে একে দেওয়া গভীর চুম্বনের কাহিনি। তবে শুধু চুম্বন নয়, দেহের অতিরিক্ত ওজন ঝরাতে সহায়ক হতে পারে শারীরিক মিলনও।

ভালবাসার মানুষটির সঙ্গে শারীরিক ভাবে ঘনিষ্ঠতার মুহূর্ত যদি খুব রোমাঞ্চকর হয়ে ওঠে, তা হলে আপনার অজান্তেই ২৩০ ক্যালোরি ওজন ঝরিয়ে ফেলছেন আপনি।

এতে মানসিক পরিতৃপ্তিও হল, সঙ্গে উপরি পাওনা হিসাবে আপনার বাড়তি মেদ ঝরে গিয়ে আপনাকে করে তুলল ঝরঝরে এবং তরতাজা।

sex Weight Loss Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy