Advertisement
E-Paper

Bone Care Tips: হাড়ের যত্ন নেবে স্যালাড! কী ভাবে বানাবেন, জানাচ্ছেন পুষ্টিবিদ

শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হাড়ের সমস্যার অন্যতম কারণ। এ ছাড়াও হাড় ভাল রাখতে ভিটামিন এ, ডি, ই, কে, ফ্যাট ও ফাইবার প্রচুর পরিমাণে প্রয়োজন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২২ ১৬:৩৫
হাড়ের যত্ন নিতে বিভিন্ন মরসুমি সব্জি দিয়ে এক ধরনের স্যালাডের হদিশ দিয়েছেন।

হাড়ের যত্ন নিতে বিভিন্ন মরসুমি সব্জি দিয়ে এক ধরনের স্যালাডের হদিশ দিয়েছেন। ছবি: সংগৃহীত

একটা বয়সের পর হাঁটু-কোমরে যন্ত্রণা স্বাভাবিক বিষয়। দু’পা হাঁটলে বা একটু বেশি কায়িক শ্রমেই জানান দিচ্ছে শরীর। গাঁটে ব্যথা বা অস্টিওপোরেসিসের মতো রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। চিকিৎসকদের মতে, সময় থাকতে হাড়ের কথা ভাবলে বয়সকালে সমস্যা অনেকটা এড়ানো যায়। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হাড়ের সমস্যার অন্যতম কারণ। এ ছাড়াও হাড় ভাল রাখতে ভিটামিন এ, ডি, ই, কে, ফ্যাট ও ফাইবার প্রচুর পরিমাণে প্রয়োজন। কিন্ত ব্যস্ততম জীবনে সব সময় নিয়ম মেনে পুষ্টিকর খাবার খাওয়ার সুযোগ থাকে না। পুষ্টিবিদরা এর একটি সহজ সমাধান দিয়েছেন। হাড়ের যত্ন নিতে বিভিন্ন মরসুমি সব্জি দিয়ে এক ধরনের স্যালাডের হদিশ দিয়েছেন। চটজলদি বানানোও যাবে। আবার কাজের ফাঁকেও খেয়ে নেওয়া যাবে। কী ভাবে বানাবেন সেই স্যালাড? রইল প্রণালী।

উপকরণ
১) কুচনো বাঁধাকপি: আধ কাপ


২) ডুমো করে কাটা ব্রকোলি: আধ কাপ
৩) ভেজানো খেজুর: আধ কাপ
৪) কিশমিশ: দুই টেবিল চামচ
৫) বাদাম কুচি: দুই টেবিল চামচ
৬) টক দই: আধ কাপ
৭) পালং শাক কুচি: আধ কাপ
৮) কাঁচা লঙ্কা কুচি: এক চা চামচ

৯) নুন-মরিচ: স্বাদ মতো

 চটজলদি বানানোও যাবে।

চটজলদি বানানোও যাবে। ছবি: সংগৃহীত

প্রণালী
প্রথমে বাঁধাকপি ও ব্রকোলি হালকা গরম জলে ভাপিয়ে নিন।


আলাদা একটি পাত্রে ঈষদুষ্ণ গরম জল নিয়ে কিশমিশ এবং খেজুর ভিজিয়ে রাখুন।


প্রায় ১৫ মিনিট পর গোল একটি পাত্রে টক দই, আগে থেকে ভাপিয়ে রাখা সব্জি, কিশমিশ, খেজুর এবং বাকি সব উপকরণ দিয়ে একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল স্যালাড। একটু অন্য রকম স্বাদ আনতে স্যালাডে দিতে পারেন অরিগ্যানো-চিলি ফ্লেক্স। সঠিক স্বাদ পেতে বানিয়েই কিন্তু টাটকা খেতে হবে এই স্যালাড।

Health Bone Salad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy