Advertisement
E-Paper

Weight Loss Tips: মাখন খেলেও ঝরবে ওজন! তবে জানতে হবে ঠিক কায়দা

পুষ্টিবিদদের মতে, পিনাট বাটারে রয়েছে ট্রিপটোফান নামের উপাদান। তা ক্যালোরি ঝরাতে সাহায্য করে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২২ ০৭:৪৮
মাখন খেয়ে কী করে কমতে পারে ওজন? শুনতে অবাক লাগলেও কথাটি সত্যি।

মাখন খেয়ে কী করে কমতে পারে ওজন? শুনতে অবাক লাগলেও কথাটি সত্যি। ছবি- সংগৃহীত

ওজন কমাতে চান? কিন্তু বেশি পরিশ্রম করতে পারবেন না? আর বেশি সময়ও দিতে পারবেন না? তা হলে সহজ সমাধান হতে পারে পিনাট বাটার।

ভাবছেন মাখন খেয়ে কী করে কমতে পারে ওজন? শুনতে অবাক লাগলেও কথাটি সত্যি। রোজ পিনাট বাটার খেলেই কমতে পারে ওজন। কী করে তা সম্ভব? পুষ্টিবিদদের মতে, পিনাট বাটারে রয়েছে ট্রিপটোফান নামের উপাদান, যা ক্যালোরি ঝরাতে সাহায্য করে।

রোজের খাদ্যতালিকায় কী ভাবে রাখবেন পিনাট বাটার?

১) কলার সঙ্গে পিনাট বাটার খেলে আরও ভাল ফল পাওয়া যাবে। কলায় রয়েছে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম। তা ট্রিপটোফানের সঙ্গে মিশে আরও তাড়াতাড়ি ওজন কমায়। পিনাট বাটার ফাইবার ও প্রোটিনে ভরপুর৷ ফাইবার-সমৃদ্ধ খাবার পরিপাক ক্রিয়ার জন্য ভাল। এই মাখন খেলে দীর্ঘ সময়ের জন্য পেট ভরা থাকে। টুকটাক অস্বাস্থ্যকর খাওয়ার প্রতি ঝোঁক কমে।

২) প্রাতরাশে ওট‌সের সঙ্গেও পিনাট বাটার খেতে পারেন। যাঁরা ওজন ঝরাতে চাইছেন, তাঁদের জন্য ওটস-দুধ আর পিনাট বাটার খুব ভাল জলখাবার। চাইলে ওটস, কলা আর পিনাট বাটার দিয়ে স্মুদি বানিয়েও খেতে পারেন।

৩) অফিসে বসে কাজের মাঝে প্রায়ই খিদে পায়। তখন ভাজাভুজি, রোল, চাউমিন না খেয়ে ভরসা রাখতে পারেন পিনাট বাটারেই। আপেলের সঙ্গে খান পিনাট বাটার। বিকেলের হালকা খিদের জন্য বেশ স্বাস্থ্যকর এই খাবার, সুস্বাদুও বটে।

৪) হোল গ্রেন পাঁউরুটি টোস্টের সঙ্গে পিনাট বাটার খেতে পারেন।

পিনাট বাটার খেতে দারুণ সুস্বাদু।

পিনাট বাটার খেতে দারুণ সুস্বাদু। ছবি: সংগৃহীত

পিনাট বাটার খাওয়ার সময়ে কোন কথা মাথায় রেখে চলতে হবে?

১) ওজন ঝরানোর পরিকল্পনা থাকলে যে পিনাট বাটারে নুন থাকে, তা এড়িয়ে চলাই ভাল। বেশি মাত্রায় নুন শরীরে গেলে শরীরে বেশি মাত্রায় জল জমতে থাকে। ফলে ওজন বেড়ে যায়।

২) পিনাট বাটার খেতে দারুণ সুস্বাদু। তাই অনেকেই প্রাতরাশ থেকে শুরু করে বিকেলের নাস্তা, নানা সময়ে এই মাখন খেয়ে থাকেন। ভাবেন শরীরের মেদ দ্রুত ঝরবে। এই ধারণা কিন্তু একেবারেই ভুল। কোনও কিছুই অতিরিক্ত খাওয়া শরীরের জন্য ভাল নয়। দিনে এক-দু’চামচের বেশি এই মাখন না খাওয়াই ভাল।

৩) স্বাস্থ্যকর বলে আইসক্রিম বা চকোলেট জাতীয় খাবারের সঙ্গে পিনাট বাটার খাবেন না। খেতে সুস্বাদু হলেও আখেরে শরীরের ক্ষতি করবে।

Weightloss peanut butter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy