Advertisement
E-Paper

রামের জন্মতিথিতে তাঁর পছন্দের ছয় জিনিসের যে কোনও একটি বাড়িতে আনলেই কেল্লাফতে! তালিকায় কী কী?

বিশেষ এই দিনে রাম এবং বজরংবলীর উপাসনার সুফল প্রাপ্তি হয়। শাস্ত্র জানাচ্ছে, রামনবমীর পবিত্র তিথিতে বিশেষ কিছু জিনিস বাড়িতে আনলে ভাগ্যের সদ্‌গতি হয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৫:০৪
ram navami

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

২৭ মার্চ, শুক্রবার রামনবমী। যে কোনও হিন্দু ধর্মের ব্যক্তিদের কাছে এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয়, চৈত্র মাসের শুক্লানবমীর দিন রাম ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তাই রামের জন্মতিথি রামনবমী হিসাবে পালন করা হয়। দেশের নানা প্রান্তে জাঁকজমকের সঙ্গে রামনবমী উদ্‌যাপন করার চল রয়েছে। বিশেষ এই দিনে রাম এবং বজরংবলীর উপাসনার সুফল প্রাপ্তি হয়। শাস্ত্র জানাচ্ছে, রামনবমীর পবিত্র তিথিতে বিশেষ কিছু জিনিস বাড়িতে আনলে ভাগ্যের সদ্‌গতি হয়। কোন জিনিসগুলি এই দিন আনা শুভ, দেখে নিন।

রামনবমীর দিন বাড়িতে কোন জিনিসগুলি আনা শুভ?

সোনা: রামনবমীর দিন সোনা কেনা অত্যন্ত শুভ। এই দিন সোনা কিনলে তুষ্ট হন রাম। জীবনে আসে সমৃদ্ধি।

হলুদ কাপড়: হলুদ রামের অত্যন্ত প্রিয় রং। এই দিন তাই হলুদ রঙের কোনও কাপড় কিনে বাড়িতে নিয়ে আসুন। জীবন থেকে আর্থিক সঙ্কট কেটে যাবে।

রুপোর কয়েন: এই দিন রুপোর কয়েন কেনাও অত্যন্ত শুভ মনে করা হয়। রামের জন্মতিথিতে একটা রুপোর কয়েন কিনে এনে মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে পুজো দিন। তার পর সেটিকে আলমারিতে তুলে রেখে দিন। অর্থাভাব কেটে যাবে। নতুন আয়ের উৎসের সন্ধান পাবেন।

হলুদ শাঁখ: শাঁখ যে হলুদ রঙেরও হয় তা-ই অনেকের কাছে অজানা। তবে শাস্ত্র জানাচ্ছে, হলুদ রঙের শাঁখের সঙ্গে রামচন্দ্রের সম্পর্ক রয়েছে। রামনবমীর দিন হলুদ রঙের শঙ্খ কিনে এনে সিংহাসনে রেখে দিন। প্রতি দিন পুজোর পর সেই শঙ্খ বাজান।

গেরুয়া পতাকা: রামের সঙ্গে গেরুয়া পতাকার সম্পর্ক নিবিড়। রামনবমীর পবিত্র তিথিতে গেরুয়া রঙের পতাকা কিনে এনে বাড়ির ছাদে লাগিয়ে দিন। কোনও নেগেটিভ শক্তি আপনার গৃহের কাছে ঘেঁষতে পারবে না। সংসারে সুখ-শান্তি বজায় থাকবে।

তুলসীগাছ: শাস্ত্রমতে, রাম শ্রীবিষ্ণুর অবতার। রামের অত্যন্ত প্রিয় গাছ তুলসী। বাড়িতে তুলসীগাছ না থেকে থাকলে বা আগে যে তুলসীগাছটি ছিল তা শুকিয়ে গেলে, রামনবমীর দিন একটা নতুন তুলসীগাছ নিয়ে আসুন। তবে সেই দিনই সেটি পুঁতবেন না। তিথি ছেড়ে গেলে পুঁতুন এবং সকাল-সন্ধ্যা সেই তুলসীগাছে জল দিন ও পুজো করুন।

Ram Navami Astrology Astro Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy