Advertisement
E-Paper

শনিদেব রুষ্ট হয়েছেন? প্রতি শনিবার নিয়ম মেনে এই কাজ করলে ফিরতে পারে সৌভাগ্য, পূরণ হবে মনোবাঞ্ছা

নিয়ম মেনে প্রতি শনিবার সন্ধ্যায় একটি সহজ কাজ করলে শনিদেবের কোপ থেকে মুক্তি পেতে পারেন তাঁর ভক্তেরা। তার পরিবর্তে জীবনে ঘুরে যেতে পারে সৌভাগ্যের চাকাও।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৩:১৫

ছবি: সংগৃহীত।

সংসারে নিয়মিত অশান্তি লেগেই রয়েছে। কঠোর পরিশ্রমের পরেও তার যোগ্য ফল পাওয়া যাচ্ছে না। জলের মতো খরচ হয়ে যাচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিদেবের রোষে পড়লে আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যক্তিজীবন এমনকি পেশাজীবনেও তার কুপ্রভাব পড়ে। তবে, নিয়ম মেনে প্রতি শনিবার সন্ধ্যায় একটি সহজ কাজ করলে শনিদেবের কোপ থেকে মুক্তি পেতে পারেন তাঁর ভক্তেরা। তার পরিবর্তে জীবনে ঘুরে যেতে পারে সৌভাগ্যের চাকাও। কী সেই সহজ কাজ তা জেনে নিন—

শনিদেবের রোষ থেকে নিজেকে রক্ষা করতে প্রতি শনিবার সন্ধ্যাবেলায় শনিদেবের মন্দিরের সামনে অথবা দেবতার মূর্তির সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন। তবে, শুধু সর্ষের তেলের প্রদীপ জ্বালালেই হবে না। তার সঙ্গে করতে হবে আরও একটি কাজও। সর্ষের তেলের প্রদীপ জ্বালানোর সময় সেখানে একটি লবঙ্গ ফেলে দিন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, লবঙ্গমিশ্রিত সর্ষের তেলের প্রদীপের শিখা জ্বালালে তা ভক্তদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাতে সাহায্য করে এবং ব্যক্তিগত জীবনের অশান্তিও দূর হয়। নেতিবাচক শক্তি দূর করতে প্রতি শনিবার বাড়ির পশ্চিম দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো শুভ।

সংসারের সুখ-শান্তি বজায় রাখতে আটার প্রদীপের ব্যবহারও বেশ কার্যকরী। শনিবার রাতে আটার দু’টি প্রদীপ তৈরি করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে বাড়ির সদর দরজার সামনে রাখুন। দরজার সামনে প্রদীপ রাখার আগে তার মধ্যে সামান্য কালো তিল এবং বিউলি ডাল দিতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এর ফলে ঘরে শনিদেবের কৃপা বজায় থাকে এবং অলক্ষ্মী বিদায় হয়। তা ছাড়া, নদী বা পুকুরের পাড়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখলে দারিদ্র মুক্তি ঘটে ও অর্থাগম হয়। দীর্ঘ দিনের কোনও মনোবাঞ্ছাও পূরণ হতে পারে। শুদ্ধ মনে এই প্রতিকারগুলি করলে শনির সাড়েসাতির প্রভাব থেকেও মুক্তি পাওয়া সম্ভব।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনির পাশাপাশি মঙ্গল গ্রহের আশীর্বাদ পেতে শনিবার সন্ধ্যায় কেরোসিনের প্রদীপ জ্বালালে জীবনে উন্নতি হয়। তবে, প্রদীপের সলতেটি মাত্র এক বারই ব্যবহারযোগ্য। দ্বিতীয় বার ব্যবহারের সময় নতুন সলতে ব্যবহার করতে হবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শনিবার লোহার কোনও রকম বস্তু কেনা অশুভ বলে মনে করা হয়। তবে, শনিবার লোহার বস্তু ক্রয় করা অশুভ হলেও লোহা দান করা যেতে পারে।

Shanidev Astrological Remedies
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy