Advertisement
E-Paper

রাতের বাসি খাবার রান্নাঘরেই জমিয়ে রেখে দেন? এর ফলে কী ঘটতে পারে জানলে শঙ্কিত হবেন! খোঁজ দিলেন জ্যোতিষী

বহু মানুষই মনে করেন, রান্নাঘর অগোছালো থাকলে কী আর আসে-যায়। কিন্তু নিঃশব্দে সেটা যে আমাদের কত বড় ক্ষতি করে দেয় তা আমরা বুঝতেও পারি না।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫
kitchen

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বাড়ির রান্নাঘরের উপর বাস্তুর সুস্থতার অনেকটাই নির্ভর করে। শাস্ত্রমতে, রান্নাঘরে দেবী অন্নপূর্ণা বাস করেন। তাই রান্নাঘর সজ্জায় কোনও ভুল হলে তার প্রবল প্রভাব ভাগ্যের উপর পড়তে দেখা যায়। বহু মানুষই মনে করেন, রান্নাঘর অগোছালো থাকলে কী আর আসে-যায়। কিন্তু নিঃশব্দে সেটা যে আমাদের কত বড় ক্ষতি করে দেয় তা আমরা বুঝতেও পারি না। চার জিনিস রয়েছে যা রান্নাঘরে কখনও রাখা উচিত নয়। এর ফলে আমাদের মারাত্মক লোকসান হয়ে যায়।

কোন জিনিসগুলি রান্নাঘরে রাখা নিষেধ?

বাসি খাবার: প্রায় বাড়িতেই বাড়তি খাবার রান্নাঘরেই জমিয়ে রেখে দেওয়া হয়। কিন্তু শাস্ত্র জানাচ্ছে এই কাজ করা ঠিক নয়। এতে বাস্তুর অকল্যাণ হয়। বাসি খাবার কখনও রান্নাঘরে জমিয়ে রাখতে নেই। বিশেষ করে, বাসি রুটি কোনও মতে রান্নাঘরে রাখা উচিত নয়। এর ফলে বাড়ির উপর নেগেটিভ প্রভাব পড়ে। প্রতি রাতে খাওয়া শেষে বাসি খাবার রান্নাঘর থেকে সরিয়ে রাখতে হবে। অন্যথায় জীবনে নেমে আসে দারিদ্রের কালো ছায়া।

ময়লা: আনাজের খোসা হোক বা হেঁশেল সংক্রান্ত অন্যান্য আবর্জনা, সেগুলি ফেলার জায়গা রান্নাঘরেই করা যাবে না। রান্নাঘরে ময়লা সরঞ্জাম ফেলতে নেই। এতে দেবী অন্নপূর্ণা রুষ্ট হন। বাড়ি ছেড়ে চলে যান। এ সমস্ত জিনিস তাই বাইরে কোথাও ফেলার ব্যবস্থা করতে হবে। জীবনে আর্থিক উন্নতি আনতে ও পারিবারিক অশান্তি দূর করতে রান্নাঘর সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

মরচে ধরা জিনিস: অনেক বাড়িতেই মরচে ধরা থালা-বাটি ব্যবহার করা হয়। সেটি স্বাস্থ্যের জন্য যেমন খারাপ, তেমনই বাস্তুর জন্যও ক্ষতিকারক। মরচে ধরা সরঞ্জাম ব্যবহার করা বা সেগুলিকে রান্নাঘরে জমিয়ে রাখা থেকে বিরত থাকতে হবে। এরই সঙ্গে মরচে পড়া ছুরি, কাঁচিও ব্যবহার করা যাবে না। এতে বাস্তুতে নেগেটিভ শক্তি প্রবাহের মান বৃদ্ধি পাবে।

ভাঙা বাসন: কোনও পাত্রের কোনাতে অল্প চিড় ধরলেও সেটিকে আর ব্যবহার করা উচিত নয়। তবে মায়ার বাঁধনে আটকে সেটিকে জমিয়ে রাখলেও হবে ক্ষতি। তেমনটাই জানাচ্ছে বাস্তুশাস্ত্র। চিড় ধরা, ভাঙা বাসন বা অন্যান্য জিনিস রান্নাঘরে জমিয়ে রাখা যাবে না। এর ফলে সফলতা প্রাপ্তিতে নানা বাধার সম্মুখীন হতে হবে।

Vastu Tips Vastu Shastra Astrology Astrological Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy