Advertisement
E-Paper

সম্বন্ধ করে বিয়ে না-পসন্দ, ভালবাসার মানুষের সঙ্গেই সাত পাক ঘোরার স্বপ্ন দেখেন পাঁচ জন্মসংখ্যার ব্যক্তিরা

প্রত্যেক মানুষের হাতেই বিয়ের রেখা থাকে। সেই অনুসারে বিয়ে কী ভাবে হবে সেটা বলে দেওয়া যায়। এ ছাড়া কোনও মানুষের জন্মসংখ্যার বিচার করেও প্রেম করে বিয়ে হবে কি না সেটাও বলে দেওয়া সম্ভব।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৫
wedding

—প্রতীকী ছবি।

প্রায় সব মানুষের মনেই নিজের বিয়ে নিয়ে বেশ উত্তেজনা থাকে। সেটি প্রকাশ না করলেও মনে মনে কমবেশি সকলেই সুখী দাম্পত্যজীবন কাটানোর স্বপ্ন দেখেন। ভালবাসার মানুষের সঙ্গে বিয়ে হবে না বাড়ির লোকের দেখা দেওয়া কাউকেই বিয়ে করতে হবে এই জাতীয় ভাবনাও অনেকের মনেই আসে। প্রত্যেক মানুষের হাতেই বিয়ের রেখা থাকে। সেই অনুসারে বিয়ে কী ভাবে হবে সেটা বলে দেওয়া যায়। এ ছাড়া কোনও মানুষের জন্মসংখ্যা বিচার করেও প্রেম করে বিয়ে হবে কি না সেটাও বলে দেওয়া সম্ভব। জেনে নিন, কোন জন্মসংখ্যার জাতক-জাতিকাদের ভালবাসার মানুষের সঙ্গে বিয়ে হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ।

সংখ্যাতত্ত্ব অনুযায়ী কাদের প্রেম করে বিয়ে হয়?

  • যাঁদের জন্মসংখ্যা ২, তাঁরা প্রেমের বিষয়ে খুবই বুঝে এগোয়। চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত ২ জন্মসংখ্যার জাতক-জাতিকারা কাউকে মন দেওয়ার আগে সেই মানুষটিকে ভাল ভাবে চিনে নিতে পছন্দ করেন। এঁরা যে কারও প্রেমে পড়ে যান না। তবে এক বার যাঁকে মন দেন, তাঁর প্রতি এঁরা খুবই মনোযোগী হন। সেই মানুষটিকেই বিয়ে করেন। প্রেম করে বিয়ের যোগ এঁদের প্রবল থাকে।
  • ৩ জন্মসংখ্যার জাতক-জাতিকারা প্রেমের ব্যাপারে খুবই সচেতন হন। এঁরাও যে কাউকে মন দিয়ে দেওয়ার ব্যাপারে বিশ্বাসী নন। এক জনের সঙ্গে কথা বললেই তাঁর প্রেমে হাবুডুবু খাওয়ার স্বভাব ৩ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের নেই। তবে এক বার যাঁকে মন দেন, তাঁকে আর ভুলতে পারেন না। সেই মানুষকে বিয়ে করেই ক্ষান্ত হন।
  • কাউকে মন দেওয়ার আগে বিশেষ চিন্তাভাবনা করেন না ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। এঁদের সঙ্গে কেউ ভাল ভাবে দুটো কথা বললেই এঁরা তাঁর প্রেমে পড়ে যান। ভালবাসার মানুষের প্রতি ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকারা অত্যন্ত নিষ্ঠাবান হন। কিন্তু যে কাউকে মন দিয়ে দেওয়ায় এঁরা প্রেমে ধোকাও বেশি খান। তবে শেষে গিয়ে এঁরা এমন কাউকে খুঁজে পেতে সক্ষম হন যিনি তাঁদের অনুভূতির খেয়াল রাখেন এবং তাঁকেই বিয়ে করেন।
  • ৬ জন্মসংখ্যার ব্যক্তিরা প্রেমের ব্যাপারে একটু নাকউঁচু প্রকৃতির হন। এঁদের মনের মতো মানুষ খুঁজে পাওয়া এক প্রকার দুর্লভ ব্যাপার। তবে এঁরা বাড়ির লোকের দেখে দেওয়া কাউকে বিয়ে করতেও বিশ্বাসী নন। প্রেম করে বিয়ে করাতেই এঁদের সম্পূর্ণ আস্থা রয়েছে। তাই এঁরা যখন মনের মতো কাউকে খুঁজে পান, তার পরেই বিয়ে নিয়ে ভাবেন। তার আগে নয়।
  • যাঁদের জন্মসংখ্যা ৭, তাঁরা খুবই লাজুক হন। তাই পছন্দের মানুষকে প্রেমের প্রস্তাব দিতেই এঁদের অনেক বেগ পেতে হয়। আত্মবিশ্বাসের অভাবে এঁরা মনের কথা মুখ ফুটে বলে উঠতে পারেন না। পাছে যদি উত্তর না হয়, সেই ভয় এঁদের কুরে কুরে খায়। তবে প্রেম করে বিয়ে করার ইচ্ছা এঁদের ষোলো আনা থাকে। তাই পছন্দের মানুষের মনে এক বার জায়গা করে নিতে পারলে ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকারা আর কারও দিকে তাকান না। প্রেম করে বিয়ে করার পথেই হাঁটা লাগান।
Love Horoscope Numerology Valentines Day Special Valentines Day Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy