সরকারি চাকরি পাওয়া সহজ বিষয় নয়। তার জন্য কঠিন অধ্যবসায়ের প্রয়োজন। বহু মানুষই প্রচুর পরিশ্রম করার পরও চাকরির পরীক্ষায় সফল হতে পারেন না। যদিও কেবল পরিশ্রম করলেই চলে না, মনোযোগ স্থির রাখা জরুরি। সরকারি চাকরি পাওয়ার জন্য বহু জাতক-জাতিকাই জীবনের বহু আনন্দ ত্যাগ করে থাকেন। এই সময় অনেক কাছের বন্ধুও দূরে চলে যায়। অভিযোগ থাকে একটাই, তাঁকে সময় দেওয়া হচ্ছে না। এত কিছুর পরও যদি চাকরির পরীক্ষায় ব্যর্থ হতে হয়, তখন অবসাদগ্রস্ত হয়ে পড়া স্বাভাবিক। তবে সকাল থেকে রাত বইয়ের মধ্যে মুখ গুঁজে বসে থাকলেই যে ফল মিলবে, এ ধারণা সম্পূর্ণ ভুল। পড়াশোনায় মনোযোগ না থাকলে চাকরির পরীক্ষায় সফল না হওয়াই স্বাভাবিক। এ ক্ষেত্রে বাস্তুর কিছু সমস্যার কারণেও পড়াশোনায় মনোযোগ দেওয়া যায় না। শাস্ত্রে এই সমস্যারও সমাধানের কথা বলা রয়েছে। সেগুলি কী, জেনে নিন।
আরও পড়ুন:
পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির উদ্দেশ্যে কোন উপায়গুলি মানবেন?
- সবার প্রথমে ঘরের রং বদলাতে হবে। উজ্জ্বল রং আমাদের মন চঞ্চল করে দেয়। তাই ঘরের দেওয়ালে হালকা গোলাপি, আকাশি, হালকা হলুদ, ঘিয়ে প্রভৃতি রং করা যেতে পারে। এর ফলে পড়াশোনায় মনোযোগ দিতে সুবিধা হবে।
- প্রতি দিন পড়তে বসার আগে মা সরস্বতীকে স্মরণ করুন। সবচেয়ে ভাল হয় যদি পড়ার ঘরে সব সময়ের জন্য একটি সরস্বতীর মূর্তি রেখে দিতে পারেন। পড়তে বসার আগে সেই মূর্তিকে জলখাবার দিন, তাঁর সামনে ধূপ জ্বালান ও দেবীকে প্রণাম করে সরস্বতী মন্ত্র জপের পর পড়তে বসুন। দেখবেন মনোযোগ কোনও মতে বিচ্ছিন্ন হবে না।
আরও পড়ুন:
- যে ঘরে পড়তে বসেন, সেখানে আলো-বাতাস যেন ঠিকঠাক ভাবে চলাচল করে সে দিকে নজর রাখতে হবে। যে বাড়িতে আলো-বাতাস প্রবেশ করে না, সেখানে অশুভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলে মন অস্থির হয়ে পড়ে। তাই এই বিষয়টি মাথায় রাখতে হবে। এ ছাড়া, পড়ার ঘরের জানলা-দরজায় সবুজ রঙের পর্দাও লাগাতে পারেন। এটি ঘরে পজ়িটিভ শক্তির পরিমাণ বাড়িয়ে তুলতে সাহায্য করে।
- প্রতি দিন ধ্যান করুন। এর ফলেও মনোযোগ বৃদ্ধি পায়। মন শান্ত থাকে। মনোমতো যে কোনও মন্ত্রোচ্চারণ করে ধ্যান করা যেতে পারে। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে ধ্যান করতে পারলে খুব ভাল হয়। সম্ভব না হলে, যে কোনও একটি সময়েও ধ্যান করা যেতে পারে।
আরও পড়ুন:
- পড়ার ঘরে বসে কখনও আমিষ খাবার খাবেন না। এর ফলে রুষ্ট হন মা সরস্বতী। তাই যে ঘরে বসে এবং যেখানে বসে পড়াশোনা করেন, সেখানে বসে খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে আমিষ খাবার কোনও মতে খাওয়া যাবে না।
- বৃহস্পতিবার করে অশ্বত্থগাছের তলায় পাঁচ রকমের পাঁচটি মিষ্টি রেখে আসুন। পর পর তিন সপ্তাহ এই কাজটি করুন। দেখবেন মনের চঞ্চল ভাব কিছুটা হলেও দূর হয়েছে।
আরও পড়ুন:
- পূর্ব, উত্তর বা উত্তর-পূর্ব দিকে মুখ করে পড়তে বসার চেষ্টা করুন। এর ফলে পড়াশোনায় মনোযোগ দিতে সুবিধা হয় বলে বিশ্বাস।