Advertisement
E-Paper

ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে লটারি কেটে লাভবান হবেন কারা? কাদের লটারি থেকে দূরে থাকাই লাভজনক হবে?

পরিশ্রম ছাড়া হঠাৎ অর্থপ্রাপ্তির একটাই রাস্তা রয়েছে। সেটি হল লটারি। যদিও প্রাপ্তিযোগ না থাকলে লটারি কেটে টাকা লাভের বদলে হাতে থাকা টাকাও খোয়া যায়।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৪
lottery

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

হঠাৎ যদি অনেক টাকা পাওয়া যেত তা হলে আর টাকা নিয়ে এত সমস্যা পোহাতে হত না, এই ভাবনা সকলের মনেই আসে। কিন্তু বাস্তবে হুট করে প্রচুর টাকা সচরাচর পাওয়া যায় না। মনোমতো উপার্জনের জন্য প্রচুর পরিশ্রম করাও জরুরি। নচেৎ অর্থলাভের স্বপ্ন অধরাই থেকে যায়। অনেক সময় আবার কঠোর পরিশ্রম করেও মনের মতো অর্থ উপার্জন করা যায় না। তবে পরিশ্রম ছাড়া হঠাৎ অর্থপ্রাপ্তির একটাই রাস্তা রয়েছে। সেটি হল লটারি। যদিও প্রাপ্তিযোগ না থাকলে লটারি কেটে টাকা লাভের বদলে হাতে থাকা টাকাও খোয়া যায়। তাই লটারি কাটার আগে এক বার প্রাপ্তিযোগ আছে কি না সেটা যাচাই করে নেওয়া জরুরি। ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ, অর্থাৎ ১৫ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারিপ্রাপ্তির যোগ রয়েছে, জেনে নিন।

মেষ– ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে মেষ রাশির জাতক-জাতিকারা এক বার লটারির টিকিট কাটতে পারেন। খুব ভাল আর্থিক যোগ রয়েছে।

বৃষ– বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য সপ্তাহের মধ্য ভাগটা বেশ ভাল দেখাচ্ছে। সেই সময় মন চাইলে লটারি কেটে দেখতে পারেন।

মিথুন– সপ্তাহের প্রথম দিকে মিথুন রাশির জাতকেরা লটারি কেটে দেখতে পারেন। বাকি সময় লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।

কর্কট– লটারির দিকে কর্কট রাশির জন্য এই সপ্তাহটা মধ্যম প্রকৃতির থাকবে। তবে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনাও দেখা যাচ্ছে। এই সুযোগ নষ্ট না করাই ভাল হবে।

সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শুরুতে এক বার চেষ্টা করে দেখতে পারেন। বাকি সময় লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।

কন্যা– ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে কন্যা রাশির জাতক-জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে। কম অঙ্কের লটারিতে কোনও বাধা নেই।

তুলা– লটারির দিকে তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটা খুব একটা ভাল নয়, আবার মন্দও নয়। মন চাইলে এক বার লটারি কেটে দেখতে পারেন।

বৃশ্চিক– সপ্তাহের মধ্য ভাগটা বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল রয়েছে। তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।

ধনু– ধনু রাশির জন্য গোটা সপ্তাহটাই বেশ ভাল দেখা যাচ্ছে। তবে খুব বেশি আশা রাখা যাবে না। কম অঙ্কের লটারি কাটাই বুদ্ধির কাজ হবে।

মকর– ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে মকর রাশির জাতক-জাতিকারা খুব চিন্তাভাবনা করে লটারির দিকে এগোন। বিশেষ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে না।

কুম্ভ– সপ্তাহের যে কোনও সময় কুম্ভ রাশির জাতক-জাতিকারা লটারি কেটে দেখতে পারেন। মোটা অঙ্কের লটারিতেও বাধা নেই।

মীন– মীন রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটা আর্থিক দিকে ভাল দেখা যাচ্ছে।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Lottery Horoscope Astrology Astrological Prediction Lottery Win Lottery News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy