কেরল থেকে কাশ্মীরের পহেলগাঁওয়ে গিয়েছিল ২৩ জনের একটি দল। পর্যটকদের দলে ছিল এক শিশুও। মঙ্গলবার সকালে কেরলের ওই দলটিও বৈসরন উপত্যকায় যাওয়ার জন্য তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আর যেতে পারেনি তারা। বৈসরনের পরিবর্তে ট্যাক্সিতে চেপে পহেলগাঁওয়েরই অন্য এক জায়গায় গিয়েছিল। আর তাতেই বেঁচে গিয়েছে ২৩ জনের প্রাণ।
ভারতের সেই ‘মিনি সুইৎজারল্যান্ড’ বৈসরন উপত্যকায় যাওয়ার পথ বেশ দু্র্গম। কাদা-পথ, জঙ্গল পেরিয়ে তবেই পৌঁছোনো যায় সেখানে। ঘোড়ায় ছাড়া ওই উপত্যকায় যাওয়ার উপায় নেই। কেরলের ওই দলের এক পর্যটক বলেন, ‘‘ঘোড়াওয়ালা সেখানে যাওয়ার জন্য যে ভাড়া চেয়েছিলেন, তা আমাদের একটু বেশি বলে মনে হয়েছিল। তাই আমরা ট্যাক্সিতে চেপে অন্য একটি জায়গায় গিয়েছিলাম। তার পর স্থির করি, সেখান থেকে বৈসরনে যাব। যাওয়ার পথে জোরে কিছু শব্দ শুনেছিলাম। দেখি রাস্তায় দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে। কিছু লোকজন দৌড়চ্ছে।’’
আরও পড়ুন:
ওই দলের এক মহিলা পর্যটক জানান, প্রথমে কিছুই তাঁরা বুঝতে পারেননি। গাইডকে আরও কয়েক জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন। ওই মহিলার কথায়, ‘‘ওখানে বসে বুঝতে পারিনি যে, বৈসরনে ঠিক কী চলছিল। গাইডকে বলি, আর কয়েকটা জায়গায় নিয়ে যেতে। তিনি বলেন, বেঁচে থাকতে চান নাকি ঘুরতে যেতে!’’ তার পরে তাঁরা আবার ট্যাক্সিতে চেপে হোটেলে ফিরে আসেন। সেখানে টিভিতে দেখে জানতে পারেন হামলার বিষয়টি। কেরলের এক পর্যটকের কথায়, ‘‘ঘোড়ায় চেপে তখন যদি বৈসরনে যেতাম, তা হলে আমরাও হয়তো খুন হতাম।’’ ওই পর্যটকদের আরও অভিযোগ, কাশ্মীরের রাস্তায় নিরাপত্তারক্ষীরা থাকলেও পর্যটনস্থলগুলিতে তাঁরা ছিলেন না। তাঁদের আক্ষেপ, বৈসরন উপত্যকায় মঙ্গলবার নিরাপত্তাবাহিনী থাকলে এই কাণ্ড ঘটত না। ওই উপত্যকায় জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ২৬ জনের। সকলেই প্রায় পর্যটক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা