পহেলগাঁও কাণ্ডের তদন্তে নেমে নতুন তথ্য হাতে পেলেন জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র আধিকারিকেরা। এনআইএ সূত্রে খবর, পহেলগাঁও হামলার অন্যতম চক্রী ছিল লশকর-এ-ত্যায়বার কমান্ডার ফারুক আহমেদ। বর্তমানে এই লশকর কমান্ডার পাক অধিকৃত কাশ্মীরে আত্মগোপন করে রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
এনআইএ সূত্রে এ-ও জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে বসেই পহেলগাঁও হামলার ছক কষেছিল ফারুক। গত দু’বছর ধরে ‘স্লিপার সেল’ তৈরি করে এই লশকর কমান্ডার কাশ্মীরে একাধিক নাশকতামূলক কাজের পরিকল্পনা করেছিল বলেও তদন্তে উঠে এসেছে।
সূত্র মারফত জানা গিয়েছে, কাশ্মীর উপত্যকার অলিগলি হাতের তালুর মতো চেনে লশকর কমান্ডার ফারুক। পাকিস্তানের অন্তত তিনটি সেক্টর থেকে জঙ্গিদের কাশ্মীরে ঢোকানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। ১৯৯০ থেকে ২০১৬ সালের মধ্যে একাধিক বার পাকিস্তানে গিয়েছে সে। ইতিমধ্যেই কুপওয়ারা জেলায় ফারুকের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। তার কয়েক জন সঙ্গীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা