বিহারের বিধানসভা ভোট মিটতেই দলের অন্দরে বিক্ষুব্ধ নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করল বিজেপি শীর্ষনেতৃত্ব। শনিবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার সিংহকে ছ’বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।
‘আরকে সিংহ’ নামে পরিচিত এই প্রাক্তন আইএএস অফিসার মনমোহন সিংহের জমানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ছিলেন। ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটে বিহারের আরা কেন্দ্র থেকে জয়ী হয়ে দু’দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন। গত বছর লোকসভা ভোটে ওই কেন্দ্রেই সিপিআইএমএল লিবারেশন প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন তিনি।
আরও পড়ুন:
বিহারে ভোটের মাঝেই নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এনডিএ জোটকে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন আরকে। তাঁর অভিযোগ ছিল, দ্বিতীয় এনডিএ সরকারের সময়ে তিনি যখন কেন্দ্রে বিদ্যুৎমন্ত্রী ছিলেন, সে সময়ে বিহারে আদানি গোষ্ঠীর এক সংস্থাকে ২৫ বছর ধরে বেশি দামে বিদ্যুৎ সরবরাহ করার বরাত দিয়েছিল নীতীশ সরকার। যার ফলে সরকারের প্রায় ৬২ হাজার কোটি টাকা বাড়তি খরচ হয়েছিল। সেই সঙ্গে খুন ও জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরিকে টিকিট না-দেওয়ারও দাবি তুলেছিলেন তিনি। আরকে-কে বহিষ্কারের পাশাপাশি শনিবার বিহার বিধান পরিষদের সদস্য অশোককুমার আগরওয়াল এবং কাটিহারের মেয়র উষা আগরওয়ালকে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ৬ নভেম্বর, বৃহস্পতিবার বিহারে প্রথম দফার নির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী মঙ্গলবার (১১ নভেম্বর)। ভোটগণনা এবং ফলপ্রকাশ হবে ১৪ নভেম্বর। বিহারবাসীর জন্য সব দলই ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে, এক কোটি চাকরি থেকে শুরু করে মহিলাদের অর্থসাহায্য— বাদ নেই কিছুই। বিরোধীরা তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছে। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, বার বার বিহারে প্রচারে এসে জানিয়েছেন, নীতীশ কুমারের নেতৃত্বেই লড়বে এনডিএ। তবে ভোটে যদি এনডিএ জেতে তবে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছে শাসকজোট।
- রাজ্যের ২৪৩টি বিধানসভা কেন্দ্রে লড়াই মূলত এনডিএ এবং আরজেডি-কংগ্রেস-বামেদের জোট মহাগঠবন্ধনের মধ্যে। লড়াইয়ে আছে প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)-এর জন সুরাজ পার্টিও। মোট ২৪৩টি আসনের মধ্যে ১০১টি আসনে লড়ছে বিজেপি আর নীতীশ কুমারের জেডিইউ ১০১টি আসনে লড়ছে। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস) লড়ছে ২৯টি আসনে। অন্য দিকে, বিহারের অনেক বিধানসভা কেন্দ্রেই মহাগঠবন্ধনের জোটসঙ্গীরা একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। শাসকজোট এ নিয়ে কটাক্ষ করলেও বিরোধীদের দাবি, ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’।
-
নীতীশের মন্ত্রিসভায় সংখ্যাধিক্য বিজেপির-ই! আরও ৯ জনকে পরে নেওয়ার রাস্তা খোলা রাখল এনডিএ, বাকি কাদের কত মন্ত্রী?
-
বিজেপির শরিক নীতীশ কুমারকে প্রশংসায় ভরিয়ে দিলেন তৃণমূলের শত্রুঘ্ন সিন্হা! ‘বিহারিবাবু’র কাণ্ড সম্পর্কে অবগত দলনেতা অভিষেক
-
এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও তিন লক্ষ ভোটার বাড়ল কী ভাবে? কংগ্রেসের প্রশ্নের জবাব দিল কমিশন
-
কিডনি দান করেছেন বাবাকে, লালুকন্যা সেই রোহিণীই সব সম্পর্ক ছিন্ন করলেন পরিবারের সঙ্গে! দাবি, ছাড়ছেন রাজনীতিও
-
‘পল্টুরাম’ থেকে অসুস্থতার অভিযোগ, কাজে এল না কিছুই, নীতীশ বুড়ো হন, কিন্তু হারেন না