Advertisement
E-Paper

লিফ্‌‌ট ও দেওয়ালের মধ্যে আটকে পড়ে মৃত্যু যুবকের

মৃত যুবকের পরিচয় জানা যায়নি। ওই যুবক লিফ‌্‌‌ট থেকে সামগ্রী চুরির চেষ্টা করছিলেন বলে দাবি করেছে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ২২:৩০
লিফ্‌‌ট ও দেওয়ালের মধ্যে কী ভাবে ওই যুবক আটকে পড়লেন, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

লিফ্‌‌ট ও দেওয়ালের মধ্যে কী ভাবে ওই যুবক আটকে পড়লেন, তার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতীকী ছবি।

লিফ্‌‌‌ট ও দেওয়ালের মাঝে আটকে পড়ে মৃত্যু হল এক ২৫ বয়সি যুবকের। ঘটনাটি ঘটেছে দিল্লির মালব্য নগর এলাকায়। লিফ্‌‌ট ও ফুট ওভারব্রিজের দেওয়ালের মধ্যে আটকে পড়েন ওই যুবক। তার জেরেই যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। রবিবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ। লিফট ও দেওয়ালের মধ্যিখানে যুবকের আটকে পড়ার জেরে ব্যাহত হয় লিফ্‌‌ট পরিষেবা। সেই সময় লিফ্‌‌টে আটকে পড়েন অন্য ৩ যুবক। পরে অবশ্য পুলিশ ওই ৩ জনকে উদ্ধার করেছে।

লিফ্‌‌টে আটকে পড়ায় ওই ৩ যুবক জরুরি পরিষেবার নম্বরে ফোন করেন। এর পরই ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল বাহিনী। কী কারণে লিফ্‌‌ট আটকে গেল, তা খতিয়ে দেখা হয়। সেই সময়ই পুলিশকর্মীরা দেখেন যে, লিফ্‌‌ট ও দেওয়ালের মাঝে আটকে রয়েছেন এক যুবক।

মৃত যুবকের পরিচয় জানা যায়নি। মালব্য নগরের আপ বিধায়ক সোমনাথ ভারতী বলেছেন, ‘‘পুলিশ জানিয়েছে ওই যুবক আদতে চোর। লিফ্‌ট থেকে দামি সরঞ্জাম চুরির চেষ্টা করছিলেন ওই যুবক।’’ মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Lift Elevator national news Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy