ভারত-পাক কূটনৈতিক চাপানউতরের আবহে দেশে ফের অসামরিক মহড়ার আয়োজন। ‘মক ড্রিল’ হবে গুজরাত, রাজস্থান, জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাবে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই চার রাজ্যে নিরাপত্তা সংক্রান্ত ‘মক ড্রিল’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চার রাজ্যের সঙ্গেই পাকিস্তানের সীমান্ত রয়েছে।
এর আগে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, ৭ মে দেশের ২৪৪টি জেলায় অসামরিক মহড়া হবে। যুদ্ধের সময়ে কী কী করণীয়, কী ভাবে আত্মরক্ষা করতে হবে, তার প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল সেই ‘মক ড্রিল’-এ। ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের পর সারা দেশ জুড়ে এই ধরনের নাগরিক সুরক্ষার মহড়া আর হয়নি। কিন্তু ৭ তারিখের ‘মক ড্রিল’-এর আগে ৬ মে মধ্যরাতেই পাকিস্তানে প্রত্যাঘাত করে ভারত। ‘অপারেশন সিঁদুর’-এ গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। ‘সিঁদুর’ অভিযানের পর পাকিস্তানও পাল্টা হামলা চালায় ভারতের সীমান্তবর্তী অঞ্চলে। দুই দেশের মধ্যে টানা চার দিন সামরিক সংঘর্ষ চলেছে। অবশেষে গত ১০ মে ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়।
আরও পড়ুন:
শুধু যুদ্ধ নয়, নাগরিক সুরক্ষা মহড়া বা ‘মক ড্রিল’ যে কোনও বিপর্যয়ের মোকাবিলার উদ্দেশ্যেই আয়োজন করা যায়। ভূমিকম্প, বন্যা, রাসায়নিক বিপর্যয়, সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রেও সাধারণ মানুষকে সতর্ক করতে, তাদের বিপর্যয়ের মোকাবিলার জন্য প্রস্তুত করতে ‘মক ড্রিল’ আয়োজন করা হয়।
পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে সীমান্তবর্তী এই চার রাজ্যে ক্ষয়ক্ষতি হয়েছিল। ড্রোন হামলা, ব্ল্যাকআউটের সাক্ষী থেকেছে এই রাজ্যগুলি। নতুন করে আবার এই সমস্ত সীমান্তঘেঁষা রাজ্যে মহড়ার আয়োজন করা হচ্ছে। সংঘর্ষবিরতি হলেও পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের এখনও তেমন উন্নতি হয়নি। তাই অনেকের মতে, সীমান্তের রাজ্যগুলিকে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি রাখতেই এই ধরনের মহড়ার আয়োজন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা