Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_02-05-26

যৌনতৃপ্তির জন্য ব্যবহৃত দড়িই প্রাণ কাড়ল নাগপুরে

পুলিশ জানিয়েছে, ওই মহিলা স্বীকার করেছেন সঙ্গীর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। মহিলা এবং হোটেলকর্মীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ২৩:২৬
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

যৌনতায় আনন্দ পেতে দড়ি ব্যবহার করতে চেয়েছিলেন এক যুগল। কিন্তু সেই দড়ির ফাঁসই প্রাণ কেড়ে নিল পুরুষ সঙ্গীটির। শুক্রবার সকালে ঘটে যাওয়া এই ঘটনার কথা জানিয়েছে নাগপুর পুলিশ। মহারাষ্ট্রের নাগপুরের খাপড়খেড়া এলাকার ঘটনা।

পুলিশ জানিয়েছে, যৌন তৃপ্তি পেতে এক মহিলা তাঁর পুরুষ সঙ্গীর হাত, পা চেয়ারের সঙ্গে বেঁধে দিয়েছিলেন। আর একটি দড়ি বেঁধেছিলেন গলায়। সেই দড়িতেই ফাঁস লেগে মৃত্যু হয় ওই ব্যক্তির। পুলিশ সূত্রে খবর, মহিলার সঙ্গে দীর্ঘ দিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল ওই ব্যক্তির। দু’জনেই একটি লজে এসেছিলেন একসঙ্গে সময় কাটাতে। যৌনতায় আনন্দ পেতে ওই মহিলা পুরুষ সঙ্গীর হাত ও পা চেয়ারের সঙ্গে বেঁধে দেন। যৌন তৃপ্তির জন্য অন্য একটি দড়ি গলায় বেঁধে দেন তিনি।
মহিলার দাবি, গলায় দড়ি হালকা করে বেঁধে বাথরুমে গিয়েছিলেন তিনি। কোনও ভাবে পিছলে যায় চেয়ারটি। তখনই ওই ব্যক্তির গলায় ফাঁস লেগে যায়। শৌচাগার থেকে ফিরে ওই মহিলা দেখেন, মাটিতে পড়ে আছে সঙ্গীর নিথর দেহ।
সঙ্গে সঙ্গে তিনি হোটেলের রুম সার্ভিসে ফোন করেন। হোটেলের কর্মীরা এসে ব্যক্তির গলার ফাঁস খুলে দেন। খবর দেওয়া হয় পুলিশকেও।

পুলিশ জানিয়েছে, ওই মহিলা স্বীকার করেছেন সঙ্গীর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। মহিলা এবং হোটেলকর্মীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

আরও পড়ুন:ভেজা শরীরের আলিঙ্গনে ‘লুডো পার্টনার’ ফারহানকে ভালবাসা পাঠালেন শিবানি

আরও পড়ুন: রাখিকে শাড়ি পরাচ্ছিলেন অভিনব, হঠাৎ হাজির স্ত্রী রুবিনা!

Sexuality Accident Nagpur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy