পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুললেন না। এল না টানা ১১দিন ধরে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) যুদ্ধবিরতি ভেঙে পাক বাহিনীর গুলিবর্ষণের প্রসঙ্গ। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পরে ভারত-পাক উত্তেজনার আবহে পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ‘আত্মরক্ষার অধিকারের স্বার্থে বাধ্য হয়ে সংঘাতের’ যুক্তি দিলেন।
যদিও পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখে শনিবারও আবার শোনা গিয়েছে ‘প্রতিশোধের তত্ত্ব’। জারদারি শনিবার বলেন, ‘‘পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিকদের সুরক্ষার স্বার্থে আমাদের বাধ্য হয়েই লড়তে হয়েছে।’’ সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘সমগ্র পাকিস্তানি জাতি ঐক্যবদ্ধ। তারা ভারতীয় আগ্রাসনের মোকাবিলায় দৃঢ় ভাবে পাক সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে।’’
আরও পড়ুন:
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শনিবার ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে বলেন, ‘‘নিরপরাধ পাকিস্তানি নাগরিকদের হত্যার প্রতিশোধ নিয়েছি। ভারতীয় আগ্রাসনের সমুচিত জবাব দেওয়া হয়েছে।’’ ভারতীয় ভূখণ্ডে পাকিস্তানি সেনা সফল ভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে বলেও দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর নয়াদিল্লির সঙ্গে সংঘাতের পথে হাঁটতে তাঁরা কার্যত বাধ্য হয়েছেন বলে শনিবার দাবি করেছেন পাক উপপ্রধানমন্ত্রী (তথা বিদেশমন্ত্রী) ইশাক দারও। তিনি বলেন, ‘‘আমরা আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছি। যদিও তাঁরই দল পাকিস্তান মুসলিম লিগ (এন)-এর নেতা শাহবাজের মুখে শোনা গেল উল্টো সুর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা