নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিয়ো তৈরি করতে প্রায়ই দেশ-বিদেশে ঘুরে বেড়াতেন জ্যোতি মলহোত্রা। পুলিশের একটি সূত্র বলছে, সেই সফরের খরচ জুগিয়েছিল বিভিন্ন সংস্থা। তার মধ্যে দুবাইয়ের একটি সংস্থাও রয়েছে। ওই পর্যটন সংস্থার আবার পাকিস্তানে কাজ চালানোর লাইসেন্সও রয়েছে বলে তদন্তে জেনেছে পুলিশ।
গত শুক্রবার ইউটিউবার জ্যোতিকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। তাঁর বিরুদ্ধে পাকিস্তানি চরেদের সঙ্গে যোগ রয়েছে বলে অভিযোগ। এখন তিনি হরিয়ানা পুলিশের হেফাজতেই রয়েছেন। সূত্রের খবর, পুলিশ জেনেছে, বিভিন্ন পর্যটন সংস্থা জ্যোতিকে দেশ-বিদেশে বেড়ানোর জন্য টাকা দিত। সেই বেড়ানোর ভিডিয়ো তিনি সমাজমাধ্যমে নিজের চ্যানেল ‘ট্র্যাভেল উইথ জো’তে পোস্ট করতেন। পুলিশের একটি সূত্রে বলছে, যে সব সংস্থা জ্যোতির বেড়ানোর খরচ জোগাত, সেগুলির বিষয়ে সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে দেখা গিয়েছে, জ্যোতির বেড়ানোর খরচ জুগিয়েছে ‘ওয়েগো’ নামে একটি পর্যটন সংস্থা। দুবাই, সিঙ্গাপুরে তাদের দফতর রয়েছে। পাকিস্তানেও ওই সংস্থার শাখা রয়েছে। সেখানে পর্যটন ব্যবসা চালানোর বৈধ কাগজপত্রও রয়েছে সংস্থাটির। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) অনুমোদনও রয়েছে সংস্থাটির। ওই সংস্থাটির যে হেতু পাকিস্তানে শাখা ছিল, তাই তারা পুলিশের নজরে বলে খবর।
আরও পড়ুন:
অন্য দিকে, তদন্তকারীদের একাংশ মনে করছেন, পাকিস্তানি আধিকারিকদের সঙ্গে জ্যোতির যোগাযোগ থাকলেও জঙ্গিদের সঙ্গে সরাসরি তাঁর যোগাযোগ ছিল না। জ্যোতিকে পাকিস্তানি আধিকারিকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের কর্মী দানিশ ওরফে এহসান-উর-রহিম । তাঁকে ‘অবাঞ্জিত’ ঘোষণা করেছে নয়াদিল্লি। অভিযোগ, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগ রয়েছে তাঁর। পুলিশ জানতে পেরেছে, গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার আগে মার্চেও পাকিস্তান গিয়েছিলেন জ্যোতি। সে সব এখন খতিয়ে দেখা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা