জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার তদন্ত হোক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে গঠিত বিচারবিভাগীয় কমিশনের মাধ্যমে। এই আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন কাশ্মীরের তিন নাগরিক। পহেলগাঁওয়ের ঘটনার দায়বদ্ধতা নিশ্চিত করার আবেদনও জানিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার আদালতে তাঁদের মামলার শুনানি হতে পারে।
মামলাকারীরা হলেন ফতেশকুমার শাহু, মহম্মদ জুনায়েদ এবং ভিকি কুমার। তিন জনেই কাশ্মীরের বাসিন্দা। তাঁরা চান, পহেলগাঁওয়ের ঘটনার তদন্ত হোক একটি বিচারবিভাগীয় কমিশনের তদারকিতে। যে কমিশনের মাথায় থাকবেন শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতি। মামলাকারীদের আরও আবেদন, এই ঘটনার দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। তার জন্য একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ কেন্দ্রীয় সরকারকে দেওয়া হোক।
আরও পড়ুন:
শুধু কেন্দ্র নয়, জম্মু ও কাশ্মীর সরকার, সিআরপিএফ এবং জাতীয় তদন্তকারী সংস্থাকে (এনআইএ) উপত্যকার সুরক্ষা নিশ্চিত করতে নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে হবে। আদালত যেন সকল পক্ষকে সেই সংক্রান্ত নির্দেশ দেয়, আবেদনে উল্লেখ করেছেন মামলাকারীরা। কাশ্মীরের সাধারণ মানুষ এবং পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করে কাজের নির্দিষ্ট পরিকল্পনা দেখতে চেয়েছেন তাঁরা। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটি পহেলগাঁও কাণ্ড নিয়ে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে বৈঠক করেছে। কাশ্মীরের নিরাপত্তা এবং অন্যান্য বিষয় নিয়ে সেখানে চর্চা হয়েছে। তার মাঝেই সুপ্রিম কোর্টে এই মামলা।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছে ভারত। কিন্তু হামলাকারীদের এখনও ধরা যায়নি। ঘটনার তদন্ত করছে এনআইএ। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে। ভারতে পাকিস্তানিদের ভিসাও বাতিল হয়ে গিয়েছে। পাল্টা হিসাবে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে পাকিস্তান। ভারতের জন্য তাদের আকাশসীমাও বন্ধ রয়েছে। পাকিস্তান এই ঘটনার সঙ্গে যে কোনও রকম যোগাযোগ অস্বীকার করেছে। আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে তারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা