টিকা নিতে যাওয়ার পথে কনভয় থামিয়ে আমচকাই এক বার ভিড় বাসে উঠে সবাইকে অবাক করে দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। সংবাদ সংস্থা প্রকাশিত আরও একটি ভিডিয়ো-তে এ বার দেখা গেল, অ্যাম্বুল্যান্সের জন্য রাস্তা ছেড়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী স্টালিনের কনভয়।
সোমবার সকালে কোয়মবেদু থেকে ভেলাচেরি যাচ্ছিলেন স্টালিন। সেই সময় তাঁর কনভয়ের পিছনে আটকে পড়েছিল ওই অ্যাম্বুল্যান্সটি। অ্যাম্বুল্যান্সের আওয়াজ শুনতে পেয়েই নিরাপক্ষীদের কনভয়ের গতি কমিয়ে রাস্তায় ছেড়ে দেওয়ার নির্দেশ দেন স্টালিন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই সঙ্গে সঙ্গে কনভয়ে গতি কমিয়ে অ্যাম্বুল্যান্সের জন্য জায়গা ছেড়ে দেন নিরাপত্তারক্ষীরা।
#WATCH | Tamil Nadu Chief Minister MK Stalin's convoy gives way to ambulance while enroute to Koyambedu from Velachery today. pic.twitter.com/IK03SkhyoK
— ANI (@ANI) November 1, 2021
আরও পড়ুন:
কয়েক দিন আগেও মুখ্যমন্ত্রীর দফতর থেকে ৪৭ সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছিল। ওই ভিডিয়ো-তে দেখা গিয়েছিল, কনভয় থামিয়ে নিজের গাড়ি থেকে নেমে একটি ভিড় বাসে উঠে যাচ্ছেন স্টালিন। পরনে ছিল ভাঁজহীন ধবধবে সাদা শার্ট-প্যান্ট। মুখে মাস্ক। নিজের নিরাপত্তা বলয়ের তোয়াক্কা না করে আমজনতার মতো রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভিড় বাসে উঠে যেতে দেখে স্বাভাবিক ভাবেই হুড়োহুড়ি পড়ে গিয়েছিল বাসযাত্রীদের মধ্যে।