রবিবার কলকাতার নবান্ন থেকে রওনা হয়ে ডিএইচএলের একটি পণ্যবাহী ট্রাক বাংলাদেশের মধ্য দিয়ে মঙ্গলবার দুপুরে আগরতলায় পৌঁছয়। (সোমবার ২ নভেম্বর ‘জমি নিয়ে জটেই থমকে জাতীয় সড়ক সম্প্রসারণ’ শীর্ষক খবরে বাংলাদেশ করিডর দিয়ে প্রথম পণ্যবাহী সংস্থা হিসেবে ডিএলএফ-এর নাম লেখা হয়েছিল। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা ক্ষমাপ্রার্থী।) বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল (বিবিআইএন) চুক্তি অনুযায়ী এই চারটি দেশের মধ্যে দিয়ে চার দেশের যাত্রী ও পণ্যবাহী যান চলাচল করতে পারবে। যাত্রী চলাচল আগেই শুরু হয়েছে। এ বার ভারত থেকে পণ্যবাহী ট্রাক উত্তর-পূর্বে পৌঁছল বাংলাদেশের ভিতর দিয়ে। এর ফলে ৯০০ কিলোমিটার রাস্তা কমে গেল। ছবি ও তথ্য: বাপি রায়চৌধুরী।