Advertisement
E-Paper

Skin Ageing: তিরিশের আগেই মুখে পড়ছে বলিরেখা? কী কারণে এমন হয়

মুখের চামড়া কুঁচকে যাচ্ছে? কম বয়সেই। কিন্তু বুঝতে পারছেন না কেন? কয়েকটি অভ্যাস এমন সমস্যা বাড়িয়ে দেয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২২ ১৯:২০
কয়েকটি অভ্যাসের কারণে খুব কম বয়সেই বলিরেখা পড়তে শুরু করে কারও কারও ত্বকে।

কয়েকটি অভ্যাসের কারণে খুব কম বয়সেই বলিরেখা পড়তে শুরু করে কারও কারও ত্বকে।

তিরিশে পৌঁছননি। তার আগেই ঠোঁটের পাশে দাগ পড়ছে। কপাঁলের চামড়াতেও ভাঁজ পড়ে যেতে দেখা যাচ্ছে? এ সবই বয়সের ছাপ। কিন্তু এত কম বয়সে কেন হচ্ছে? তার মানে কি ত্বকের বয়স আগে হয়ে যাচ্ছে?

এমন না-ও হতে পারে। আপনার চামড়া কুঁচকে যাওয়ার কারণ হতে পারে একেবারে অন্য কিছু। কয়েকটি অভ্যাসের কারণে খুব কম বয়সেই বলিরেখা পড়তে শুরু করে কারও কারও ত্বকে। যত্ন নিলেই মুক্তি পাওয়া যাবে এই সমস্যা থেকে।

ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিতে কোনও ভুল আছে কি না, তা আগে দেখে নেওয়া জরুরি। আর তার সঙ্গেই জেনে নিন, কোন কোন কারণে কম বয়সে ত্বকে দাগ পড়ে যেতে পারে।

১) মেক-আপ করা ও তোলার পদ্ধতিতে অনেক সময়েই গোলমাল থাকে। যেমন চোখ প্রায় কপালে তুলে কাজল পরা, মাস্কারা বা আইলাইনার লাগানোর অভ্যাস রয়েছে অনেকের। তার জেরে কপালের চামড়া কুঁচকে যায় বহু ক্ষেত্রে। মেক-আপ তোলার সময়েও অনেকে আবার এমন কাজ করে থাকেন। এ ভাবে নিয়মিত চলতে থাকলে ভাঁজ পড়ে কপালে।

যে কোনও কথায় ভুরু কুঁচকে যায়? অথবা নাক-মুখ কুঁচকে হাসার অভ্যাস রয়েছে?

যে কোনও কথায় ভুরু কুঁচকে যায়? অথবা নাক-মুখ কুঁচকে হাসার অভ্যাস রয়েছে?

২) কেউ কেউ আবার রোদচশমা ব্যবহার করেন না। এ দিকে, রোদে বেরোলেই চোখ বন্ধ হয়ে আসে। বেশি আলোয় তাকাতে হলে চোখ পিটপিট করেন। এতেও সমস্যা বাড়ে। কথায় কথায় চোখ কুঁচকে গেল মুখের ত্বকে ভাঁজ পড়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়।

৩) যে কোনও কথায় ভুরু কুঁচকে যায়? অথবা নাক-মুখ কুঁচকে হাসার অভ্যাস রয়েছে? এ সবের জেরেও ভাঁজ পড়ে ত্বকে। বিশেষ করে কপাল এবং মুখের চারপাশে দাগ পড়ে যেতে পারে খুব কম বয়সে।

রাতারাতি এ সব অভ্যাস বদলে ফেলা সহজ নয়। কিন্তু সমস্যার কারণ জানা থাকলে কিছুটা সচেতন হওয়া যেতে পারে।

Skin wrinkles Skin care Ageing
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy