Advertisement
E-Paper

গরমে প্রাণ জুড়োতে তরমুজের জুড়ি মেলা ভার। বানিয়ে ফেলুন দু’টি অন্য রকম রেসিপি

বাজারে এখন টাটকা তরমুজ। রস করে না খেয়ে একটু অন্য রকম রেসিপি বানিয়ে দেখতে পারেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২১ ১৯:৩৫
গরমের দিনে উপভোগ করুন তরমুজের মার্টিনি।

গরমের দিনে উপভোগ করুন তরমুজের মার্টিনি। ছবি: সংগৃহিত

গরমের দিনে তরমুজ খাওয়ার মজাই আলাদা। গোটা ফল হোক বা রস করে, প্রাণ জুড়িয়ে যায় খেলে। তবে এ ছাড়াও আপনি অন্য অনেক ভাবে তরমুজ উপভোগ করতে পারেন। বাড়ি বসে সহজেই বানিয়ে ফেলুন এই দু’টি রেসিপি

তরমুজ মার্টিনি

উপকরণ

১ কাপ তরমুজের রস

১/৪ কাপ ভদকা

১/৪ কাপ তরমুজ কুচি

নুন স্বাদ অনুযায়ী

১ চা চামচ চিনি

২ টেবিল চামচ সিরাপ (সাধারণ)

১ পাতিলেবুর রস

প্রণালী

একটা পাত্রে নুন চিনি মিশিয়ে সেটা একটা প্লেটে ঢালুন। একটা মার্টিনি গ্লাস নিয়ে সেটার মুখটা তরমুজের টুকরো ঘষে ভিজিয়ে নিন। এবার সেটা প্লেটের উপর রাখুন, যাতে গ্লাসের মুখে নুন-চিনির স্তর লেগে যায়।

একটা ককটেল শেকারে বরফ কুচি নিন। তার উপর বাকি উপকরণ ঢেলে ভাল করে ঝাঁকিয়ে নিন। শেকারের বাইরেটা ভিজে ভিজে হয়ে এলে মিশ্রণটা ছাকনি দিয়ে ছেকে গ্লাসে ঢালুন।

এক টুকরো তরমুজে গ্লাসের উপর দিয়ে পরিবেশন করুন।

তরমুজের পপসিক্‌ল

উপকরণ

১টা ছোট তরমুজ

৩ কিউয়ি

প্রণালী

একটা ছোট তরমুজ অর্ধেক করে কেটে মাঝখান থেকে তরমুজটা খোসা থেকে খুবলে বার করে নিন। বিজ আলাদা করে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে রস করে নিন। এই মিশ্রণ পপসিক্‌ল বানানোর ছাঁচে ফেলে একটা করে কাঠি ঢুকিয়ে দিন। তারপর এগুলি ফ্রিজারে জমতে দিন।

তিনটি কিউয়ি খোসা ছাড়িয়ে কেটে নিন। একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে পিউরি করে রাখুন। প্রত্যেকটা পপসিক্‌লের উপর কিছুটা অংশে এই পিউরি লাগিয়ে ফের জমিয়ে নিন ফ্রিজারে। যখনই আইসক্রিম খেতে ইচ্ছে করবে, ফ্রিজ থেকে বার করে এই স্বাস্থ্যকর পপসিক্‌ল খান।

Food summer Recipe Drink Recipes drinks and beverage Summer Recipes Summer Fruits
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy