Advertisement
E-Paper

Cleaning bottles: প্লাস্টিক, কাচ এবং ধাতুর জলের বোতল সহজে পরিষ্কার করবেন কী করে

কোন ধরনের জলের বোতল বাড়িতে ব্যবহার করেন, তার উপর নির্ভর করে, কী ভাবে পরিষ্কার করবেন। কাচ বা ধাতু হলে এক রকম, প্লাস্টিক হলে আরেক রকম।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২১ ১২:৩৯
Share
Save

জলের বোতল আমরা প্রত্যেক দিন পরিষ্কার করি না। কিন্তু দীর্ঘ দিন ধরে জল রাখতে রাখতে বোতলে জলের দাগ হয়ে যায়, নোংরা জমে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে শ্যাওলাও পড়ে যায়। তাই মাঝে মাঝেই বোতলগুলি ভাল করে পরিষ্কার করা প্রয়োজন।

আগে প্লাস্টিকের বোতলে জল রাখার চল অনেক বেশি ছিল। কিন্তু মানুষ এখন একটু সচেতন হয়েছেন। প্লাস্টিকের বোতল দীর্ঘ দিন ব্যবহার করার ক্ষতিকর দিকগুলি তাঁদের অজানা নয়। স্টিল বা তামার বোতলে জল রাখার অভ্যাস করছেন এখন অনেকেই। তবে স্টিল বা তামার বোতলের দাম ভালই পড়ে। তাই বাজেট কম থাকলে ভাল কাচের বোতলেও জল রাখা যায়। পো়ড়ামাটির বোতলে জল রাখতে পারলে সবচেয়ে ভাল। কিন্তু এখন আর আগের মতো মাটির পাত্রে জল রাখার চল সে ভাবে নেই। তবে সব রকমের বোতল পরিষ্কার করার পদ্ধতি আলাদা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কাঁচের বোতল হলে লেবু ঘষে কিছুক্ষণ রেখে দিতে পারেন। তারপর ধুয়ে ফেলুন। লেবুর রস ব্যবহার করে খোসাগুলি ফেলবেন না। সেই খোসা জমিয়ে রেখে দিন। কাচের বোতল ধোয়ার আগে বোতলে ঘষে পরিষ্কার করে নিন। তবে এগুলি চওড়া মুখের পাত্র হলে তবেই সম্ভব। সাধারণ বোতল হলে ভিনিগার আর জলের মিশ্রণ বানিয়ে বোতলে ভরে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে পারেন। তারপর একটি বোতল পরিষ্কার করার ব্রাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিন। শেষে জল দিয়ে ধুয়ে ফেলুন।

যাঁরা প্লাস্টিকের বোতল ব্যবহার করেন তাঁদের বোতল পরিষ্কার করার একটি সহজ উপায় রয়েছে। খবরের কাগজ ছোট ছোট টুকরো করে বোতলে ভরে রাখুন। তারপর সাবান জল ভরে ভাল করে ঝাঁকিয়ে নিন। তাতেই পরিষ্কার হয়ে যাবে। এরপর কাগজের টুকরোগুলি ফেলে দিয়ে অনেকটা জল দিয়ে বোতল ধুয়ে ফেলুন।

তামার বোতল পরিষ্কার করা বেশি ঝামেলার। আবার তামায় জলের দাগ খুব সহজেই পড়ে যায়। তেঁতুল দিয়ে ঘষে ঘষে এই সবুজ-বাদামি দাগগুলি তুলতে হয়। তামার বোতল প্রায় প্রত্যেক দিন না ধুলে এই ধরনের দাগ ধরে যাবেই। তবে তামার পাত্রে সারা রাত জল রেখে, সকালে সেই জল খালি পেটে খাওয়ার উপকারিতা অনেক।

Cleaning House Cleaning Tips Hygiene

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।