Advertisement
E-Paper

Tulsi: কিছুতেই ওজন কমছে না? রোজ সকালে কয়েকটি তুলসী পাতাই করতে পারে সমাধান

এক কালে রোজ সকালে উঠে তুলসী পাতা খেতে বলা হত। কিন্তু এখন সে অভ্যাস ছেড়েছেন অধিকাংশেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ১৬:৩৬
তুলসী পাতা।

তুলসী পাতা।

তুলসী পাতায় নানা ধরনের গুণ আছে। শরীরে বিভিন্ন পুষ্টির জোগান দেয় এই পাতা। এক কালে রোজ সকালে উঠে তুলসী পাতা খেতে বলা হত। কিন্তু এখন সে অভ্যাস ছেড়েছেন অধিকাংশেই। অথচ যদি রোজ দিন শুরু করা যায় ৪টি তুলসী পাতা খেয়ে, তা হলে নানা ভাবে উপকার হতে পারে শরীরের।

কী কী উপকার হয় রোজ তুলসী পাতা খেলে?

১) ওজন নিয়ন্ত্রণ: অনেকেই হয়তো জানেন না যে তুলসী পাতা খেলে ওজন কমে। কিন্তু তুলসী পাতার মধ্যে এমন গুণ আছে, যা হজমের প্রক্রিয়া দ্রুত করে। ফলে তাতে ওজন কমতে পারে তাড়াতাড়ি।

যদি রোজ দিন শুরু করা যায় ৪টি তুলসী পাতা খেয়ে, তা হলে নানা ভাবে উপকার হতে পারে শরীরের।

যদি রোজ দিন শুরু করা যায় ৪টি তুলসী পাতা খেয়ে, তা হলে নানা ভাবে উপকার হতে পারে শরীরের।

২) মুখের দুর্গন্ধ দূর করে: তুলসী পাতা দাঁতের জীবাণু তাড়াতে সাহায্য করে। প্রতিদিন সকালে কয়েকটি তুলসী পাতা চিবিয়ে খেলে মুখের সব ব্যাক্টিরিয়া ধ্বংস হয়। তাতেই কমে দুর্গন্ধ।

৩) ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায়: সর্দি-কাশি বাড়লে অনেক সময়ে তুলসী পাতা খেতে বলা হয়। এই পাতায় এমন কিছু উপাদান আছে, যাতে রয়েছে ফুসফুসের স্বাস্থ্যরক্ষা করার ক্ষমতা। ব্রঙ্কাইটিসের মতো রোগ দূরে রাখে তুলসী পাতা।

Tulsi Health Fitness Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy