Advertisement
E-Paper

White vs Brown Eggs: সাদা না কি বাদামি, কোন রঙের ডিম খাওয়া ভাল

অনেকেই বেছে বেছে বাদামি ডিম কেনেন। কারণ তাঁদের ধারণা, এই ডিমের পুষ্টিগুণ বেশি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১ ১৩:০৯
ডিমের রং দেখে কী বোঝা যায়?

ডিমের রং দেখে কী বোঝা যায়? ছবি: সংগৃহীত

দোকানে দু’রকম রঙের ডিম পাওয়া যায়। সাদা আর হাল্কা বাদামি। অনেকেই বেছে বেছে বাদামি ডিম কেনেন। কারণ তাঁদের ধারণা, এই ডিমের পুষ্টিগুণ বেশি। কিন্তু সে কথা কি আদৌ ঠিক? আদৌ কি এই বাদামি বা লালচে ডিম খেলে লাভ বেশি?

সম্প্রতি কর্নেল বিশ্ববিদ্যালয়ের কয়েক জন গবেষক ডিমের খোলার রং নিয়ে গবেষণা করেছেন। খোলার রং পাল্টালে কি ডিমের পুষ্টিগুণ পাল্টে যায় কি না, সেটি বোঝার চেষ্টা করেছেন।

গবেষণায় দেখা গিয়েছে, বাদামি বা লালচে রঙের ডিমে ওমেগা-থ্রি কিছুটা বেশি থাকে। কিন্তু সেই বাড়তি ওমেগা-থ্রি-র পরিমাণ অত্যন্ত নগন্য। ফলে তার জন্য আলাদা করে বাদামি ডিম খাওয়ার কোনও অর্থ হয় না। কিন্তু পুষ্টিগুণ? কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণাপত্রটি বলছে, দু’ধরনের ডিমেই পুষ্টিগুণের মাত্রা সমান।

সে ক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে এই দু’ধরনের ডিমের রং আলাদা কেন? তারও উত্তর দেওয়া হয়েছে এই গবেষণাপত্রে। বলা হয়েছে, এটা পুরোপুরি নির্ভর করে মুরগির জিনের উপর।

এই দু’ধরনের ডিমের স্বাদও কি আলাদা হতে পারে? সে বিষয়ে বলা হয়েছে, যে কোনও দু’টির ডিমের স্বাদই আলাদা হতে পারে। তার সঙ্গে খোলার রঙের সম্পর্ক নেই। বরং মুরগি কী খাচ্ছে, তার উপর নির্ভর করে ডিমের স্বাদ।

Egg Nutrition
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy