বাধ্য হয়ে এর আগে তিন বার বিদেশের মাটিতে আইপিএল আয়োজন করতে হয়েছিল। ২০০৯ সালে লোকসভা নির্বাচনের কারণে পুরো মরসুম হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। কোভিডের সময় এক বছর পুরো মরসুম হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। আর এক বার অর্ধেক প্রতিযোগিতা হয়েছিল সেখানে। তৃতীয় দেশ হিসাবে বিদেশের মাটিতে আইপিএল আয়োজনের চেষ্টা করছে অস্ট্রেলিয়া।
তবে পুরো আইপিএল নয়, প্রতিযোগিতার একটি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে অ্যাডিলেড ওভাল। সংবাদমাধ্যম ‘সেন’ জানিয়েছে, আগামী বছর মার্চ মাসে একটি ম্যাচ ওভালের মাঠে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনার নেপথ্যে রয়েছেন অ্যাডিলেড ওভালের চেয়ারম্যান জেমি ব্রিগস ও দক্ষিণ অস্ট্রেলিয়া ক্রিকেট সংস্থার প্রধান উইল রেনার।
আপাতত সম্প্রচারকারী ও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করছে তারা। তবে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেনি তারা। জানা গিয়েছে, একটি আইপিএল ম্যাচের পরিবর্তে চেন্নাইয়ে বিগ ব্যাশের একটি ম্যাচের আয়োজন করার প্রস্তাব দিতে পারে তারা।
আরও পড়ুন:
মার্চ মাসে ওভালে আইপিএলের একটি ম্যাচ আয়োজনের নেপথ্যে কয়েকটি কারণও রয়েছে। সেই সময় সেখানকার আবহাওয়া সুন্দর থাকে। পাশাপাশি সেই সময় খেলা হলে দর্শক সমাগমও ভালই হবে বলে মনে করছেন অ্যাডিলেড ওভাল। এখন দেখার, এই প্রস্তাবে ভারতীয় ক্রিকেট বোর্ড সায় দেয় কি না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
২৩:২৪
আইপিএল ফাইনালে বেঙ্গালুরুর সামনে গুজরাত! শতরান করে নায়ক শুভমন, বোলারদের ব্যর্থতায় দাম পেল না বৈভবের লড়াই -
১৭:২৪
আইপিএল শেষ হওয়ার আগেই প্রথম কোপ অধিনায়কের উপর! গোয়েন্কার লখনউয়ের নেতৃত্ব থেকে ইস্তফা ঋষভ পন্থের -
১৬:১৭
শতরান হাতছাড়া হওয়ার হতাশা থাকলেও আক্ষেপ নেই বৈভবের, বাবার উপদেশ মনে রেখে গুজরাতের বিরুদ্ধে মাঠে নামবে সূর্যবংশী -
১৪:১২
আইপিএলে রেকর্ড আর্চারের, হায়দরাবাদ ম্যাচে একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে টপকে নজির রাজস্থানের জোরে বোলারের -
১১:১২
মুম্বইয়ে আবার ফিরতে চলেছে রোহিত-যুগ, হার্দিককে নিয়ে অসন্তোষ, দল ছাড়তে চাইলে পাণ্ড্যকে আটকাবেন না কর্তারা