মুম্বই ইন্ডিয়ান্সকে হারালেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চিন্তা বাড়িয়েছিল বিরাট কোহলির চোট। ব্যাট করার সময় গোড়ালিতে চোট পান কোহলি। ফিল্ডিং করতে পারেননি তিনি। কতটা সেরেছে কোহলির চোট? বেঙ্গালুরুর অনুশীলনে সেই ইঙ্গিত পাওয়া গেল।
বুধবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে বেঙ্গালুরু। প্রথমে জানা গিয়েছিল, দলের সঙ্গে মুম্বই থেকে বেঙ্গালুরু ফেরেননি কোহলি। মুম্বইয়েই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। কিন্তু মঙ্গলবার চিন্নাস্বামীতে বেঙ্গালুরুর অনুশীলনে দেখা যায় কোহলিকে।
পুরো অনুশীলনেই ছিলেন কোহলি। প্রথমে থ্রো-ডাউন বিশেষজ্ঞের বিরুদ্ধে ব্যাট করেন। পরে বোলারদের সামনে নেটে ব্যাট করতে দেখা যায় কোহলিকে। অনুশীলনে দেখে বোঝা যায়নি দৌড়াতে কোনও সমস্যা হচ্ছে। পরে সাংবাদিকদের সামনে দলের ক্রিকেটার রসিখ দারও কোহলির চোট নিয়ে কিছু বলতে চাননি। অনুশীলন দেখে বোঝা যাচ্ছে, বুধবার ঋষভ পন্থদের বিরুদ্ধে খেলতে সমস্যা হবে না কোহলির।
আরও পড়ুন:
মুম্বইয়ের বিরুদ্ধে ৩৮ বলে ৫০ রান করেন কোহলি। আউট হওয়ার পর ডাগআউটে ফিরে নিজের হেলমেট ও দস্তানা ছুড়ে ফেলেন তিনি। বোঝা যাচ্ছিল, আউট হয়ে হতাশ হয়েছেন। পরে মুম্বই ব্যাট করতে নামার সময় ফিল্ডিং করতে নামেননি কোহলি। সাজঘরে বসে থাকতে দেখা যায় তাঁকে। পরে দলের অধিনায়ক রজত পাটীদার জানান, কোহলির গোড়ালিতে চোট লেগেছে।
এ বারের আইপিএলে ছন্দে রয়েছে বেঙ্গালুরু। চার ম্যাচের মধ্যে তিনটি জিতেছে তারা। ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে গত বারের চ্যাম্পিয়নেরা। ভাল ফর্মে রয়েছেন কোহলিও। চার ম্যাচে ৫৯.৬৭ গড় ও ১৬২.৭২ স্ট্রাইক রেটে ১৭৯ রান করেছেন। চার ম্যাচে দু’টি অর্ধশতরান করেছেন তিনি। কমলা টুপির তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন কোহলি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
২৩:২৪
আইপিএল ফাইনালে বেঙ্গালুরুর সামনে গুজরাত! শতরান করে নায়ক শুভমন, বোলারদের ব্যর্থতায় দাম পেল না বৈভবের লড়াই -
১৭:২৪
আইপিএল শেষ হওয়ার আগেই প্রথম কোপ অধিনায়কের উপর! গোয়েন্কার লখনউয়ের নেতৃত্ব থেকে ইস্তফা ঋষভ পন্থের -
১৬:১৭
শতরান হাতছাড়া হওয়ার হতাশা থাকলেও আক্ষেপ নেই বৈভবের, বাবার উপদেশ মনে রেখে গুজরাতের বিরুদ্ধে মাঠে নামবে সূর্যবংশী -
১৪:১২
আইপিএলে রেকর্ড আর্চারের, হায়দরাবাদ ম্যাচে একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে টপকে নজির রাজস্থানের জোরে বোলারের -
১১:১২
মুম্বইয়ে আবার ফিরতে চলেছে রোহিত-যুগ, হার্দিককে নিয়ে অসন্তোষ, দল ছাড়তে চাইলে পাণ্ড্যকে আটকাবেন না কর্তারা