আইপিএলের নিলামে ২৫.২০ কোটি টাকা খরচ করে নেওয়া হয়েছে তাঁকে। শুধু ব্যাটিং নয়, বোলিং করাও তাঁর দায়িত্বের মধ্যে পড়ে। সেই ক্যামেরন গ্রিনকে দিয়ে প্রথম ম্যাচে বল করালই না কেকেআর। কেন এই সিদ্ধান্ত? ম্যাচের পর তা ফাঁস করলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। হারের জন্য তিনি বোলারদের দোষ দিতে চাইলেন না। পাশাপাশি নিজের চোট নিয়েও কথা বললেন।
গ্রিনকে বল না করানোর কারণ জিজ্ঞাসা করা হতেই রাহানে বলেন, “এই প্রশ্নটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে গিয়ে জিজ্ঞাসা করুন। আমি বলতে পারব না। তবে দলের ব্যাটারদের নিয়ে আমি খুশি। কার্তিক (ত্যাগী) ভাল বল করেছে। অনেক দিন পর খেলতে নেমেছিল। ভালই খেলেছে। অনেক কিছু শিখলাম ম্যাচটা থেকে।”
রাহানের কথা শুনেই বোঝা গিয়েছে, গ্রিনের বল করার উপর অস্ট্রেলিয়া বোর্ডের নিষেধাজ্ঞা রয়েছে। তিনি অ্যাশেজ় এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও সে ভাবে বল করেননি। তা হলে কেন ২৫ কোটি টাকা দিয়ে তাঁকে কেনা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও রাহানে পরে বলেছেন, “আশা করি দ্রুত গ্রিন বল করা শুরু করবে। তখন প্রথম একাদশ অন্য রকম হবে। এই মুহূর্তে আমরা দলে ভারসাম্য রাখার চেষ্টা করছি। যারা ভাল বল করতে পারে তাদেরই দলে নেওয়া হয়েছে।”
এ দিন চার ওভারের পরেই মাটিতে শুয়ে পড়তে দেখা যায় রাহানেকে। বোঝা যাচ্ছিল তাঁর পায়ের পেশিতে টান ধরেছে। মাঠে কিছু ক্ষণ চিকিৎসা হওয়ার পর ফিজিয়োর সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যান রাহানে। পরে আর ফিল্ডিং করতে নামেননি। রিঙ্কু সিংহ অধিনায়কত্ব করেন। নিজের চোট নিয়ে রাহানে বলেছেন, “এখন ভালই আছি। পায়ের পেশিতে টান ধরেছিল। দুটো পায়েই সমস্যা হচ্ছিল। আশা করি দ্রুত ঠিক হয়ে যাব।”
এর পরেই নিজের ব্যাটিং নিয়ে মজা করে বলেন, “আমি এখনও তরুণ। মাত্র ৩৭ বছর বয়স। বেশ ভাল লাগছে। পেশির টানে সমস্যা হয়েছে ঠিকই। কারণ এখানে আর্দ্রতা প্রচুর। তবে নিজের ব্যাটিং নিয়ে খুশি।”
আরও পড়ুন:
রাহানে ভেবেছিলেন, স্কোরবোর্ডে কেকেআরের যা রান উঠেছিল তাতে জিতবেন। তা না হওয়ায় হতাশ তিনি। বলেছেন, “এই হার মেনে নেওয়া কঠিন। ২২০-২২৫ জয়ের জন্য যথেষ্ট ভেবেছিলাম। তবে দলের বোলারেরা অনভিজ্ঞ এটা অস্বীকার করার জায়গা নেই। মুম্বইয়ের মতো শক্তিশালী ব্যাটিং বিভাগ থাকা দলের বিরুদ্ধে খেলা সমস্যার। এই ম্যাচ আমাদের কাছে শিক্ষা। বৈভব ছাড়া, কার্তিক এবং মুজ়ারাবানির সে ভাবে আইপিএলে খেলার অভিজ্ঞতা নেই। মুম্বই খুব ভাল ব্যাট করেছে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী