কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানের দাবির জবাব আগেই দিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এ বার সেই প্রসঙ্গে মুখ খুললেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি দাঁড়ালেন গ্রিনের পাশে। সমর্থন করলেন গ্রিনের বল না করার সিদ্ধান্ত।
ম্যাকডোনাল্ড জানিয়েছেন, আইপিএলের দল ও অস্ট্রেলিয়ার জাতীয় দলের মধ্যে একটি ভারসাম্য রাখার চেষ্টা করতে হবে গ্রিনকে। তিনি বলেন, “আইপিএলের দল ওর কাছে প্রচুর প্রত্যাশা করে। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলও ওর কাছে প্রত্যাশা করে। এর মধ্যে ভুল কিছু নেই। কিন্তু ওকে একটা ভারসাম্য রেখে চলতে হবে।”
গত নিলামে গ্রিনকে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছিল। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি হয়েছেন তিনি। গ্রিন সেই দামের যোগ্য বলেই মনে করেন ম্যাকডোনাল্ড। তিনি বলেন, “কেকেআর চাইছে গ্রিন ব্যাট হাতে ৪৫ গড়ে রান করুক। আবার ৩০-এর কম গড়ে বল করুক। খুব কম ক্রিকেটারই সেটা পারে। গ্রিনের সেই ক্ষমতা আছে। তাই ও দাম পেয়েছে।”
গ্রিন তিন ফরম্যাটেই খেলেন। এমন ক্রিকেটারের চোট পাওয়ার ঝুঁকি বেড়ে যায়। কিন্তু চোটের কারণ অস্ট্রেলিয়া দলে গ্রিনের খেলা নিয়ে কোনও দিন সমস্যা হয়নি বলেই জানিয়েছেন ম্যাকডোনাল্ড। তিনি বলেন, “ও তিন ফরম্যাটেই খেলে। ও থাকায় আমাদের দলের ভারসাম্য ভাল থাকে। ধীরে ধীরে ওর ফিটনেস ভাল হচ্ছে। কিছুটা সময় তো ওকে দিতেই হবে। ও নিশ্চয়ই আইপিএলেও বল করবে।”
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২২০ রান করেও হেরেছে কেকেআর। যখন মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটারদের দাপটে দল চাপে, তখনও বল হাতে দেখা যায়নি গ্রিনকে। খেলাশেষে অধিনায়ক রাহানেকে প্রশ্ন করা হয়, কেন গ্রিন বল করেননি। জবাবে রাহানে বলেন, “এই প্রশ্নটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে গিয়ে জিজ্ঞাসা করুন। আমি বলতে পারব না।” কেকেআর অধিনায়কের কথা থেকে স্পষ্ট, গ্রিনের বল না করার নেপথ্যে অস্ট্রেলিয়া বোর্ডের নির্দেশ রয়েছে।
আরও পড়ুন:
জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, কেকেআর সব জেনেই গ্রিনকে কিনেছে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের মুখপাত্র বলেন, “গ্রিনের পিঠের একটা সমস্যা আছে। সেই কারণে কিছু সময়ের জন্য ওকে বল করতে নিষেধ করা হয়েছিল। ও সুস্থ হয়ে উঠছে। ১০-১২ দিনের মধ্যে বোলিং শুরু করতে পারবে। কেকেআরকে আগে থেকেই এই কথা জানানো হয়েছিল। ওরা তো সবটাই জানত।”
গ্রিন আইপিএলে বল করবেন কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র ক্রিকেট অস্ট্রেলিয়ার রয়েছে। তার একমাত্র কারণ, গ্রিন অস্ট্রেলিয়া বোর্ডের বার্ষিক চুক্তিতে রয়েছেন। কোনও ক্রিকেটার যখন কোনও বোর্ডের চুক্তিতে থাকেন, তখন তাঁর চোট সংক্রান্ত সব সিদ্ধান্ত সেই বোর্ড নেয়। অস্ট্রেলিয়া বোর্ড যদি বলে গ্রিন বল করবেন না, তা হলে কেকেআর চাইলেও তাঁকে দিয়ে বল করাতে পারবে না। তার পরেও এই বিতর্ক বেড়ে চলেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী