স্থগিত হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগে মঙ্গলবারের দু’টি ম্যাচ। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মঙ্গলবার সিলেট টাইটান্স এবং চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হওয়ার কথা ছিল। অন্য ম্যাচে লড়াই ছিল ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের মধ্যে। দু’টি ম্যাচই স্থগিত করে দেওয়া হয়েছে। এই দু’টি ম্যাচ কবে হবে, তা পরে জানাবে বাংলাদেশ বোর্ড।
মঙ্গলবার ভোর ৬টায় প্রয়াত হন খালেদা। বয়স হয়েছিল ৮০। অশীতিপর বিএনপি নেত্রীর শারীরিক পরিস্থিতি গত কয়েক দিন ধরেই সঙ্কটজনক ছিল। রাজধানী ঢাকার হাসপাতালে সিসিইউ-তে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন ছিলেন তিনি।
আরও পড়ুন:
সোমবারই খালেদার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যেরা জানিয়েছিলেন, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। নিয়মিত ডায়ালিসিসও চলছিল। সোমবার রাতেও মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন খালেদা-পুত্র তারেক রহমান। তার আগে বিএনপি দফতরের সামনে থেকে খালেদার আরোগ্যকামনায় প্রার্থনা করার অনুরোধ করেছিলেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বিএনপি-র তরফে জানানো হয়েছে, সকাল ৬টা নাগাদ ফজর (ভোরের নমাজ)-এর প্রার্থনার পরেই খালেদার মৃত্যু হয়েছে।
- প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বয়স হয়েছিল ৮০। অশীতিপর বিএনপি নেত্রীর শারীরিক পরিস্থিতি গত কয়েক দিন ধরেই সঙ্কটজনক ছিল। রাজধানী ঢাকার হাসপাতালে সিসিইউ-তে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ (বাংলাদেশের স্থানীয় সময় অনুসারে) হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
-
খালেদার ঋণ থাকলে শোধ করবেন তারেক! বললেন, ‘তাঁর কোনও কথায় আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী’
-
জনারণ্যের মাঝেই খালেদার শেষকৃত্য! স্বামী মেজর জ়িয়াউরের পাশে সমাধিস্থ করা হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে
-
ওপার বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন এপার বাংলার মুখ্যমন্ত্রী! কী লিখলেন মমতা